জয়েন করুন

মারুতি সুজুকি Fronx নাকি Baleno, কোন গাড়িটি কিনবেন আপনি?

রেকর্ড সেল Fronx এর, দুর্দান্ত ফিচারস সহ ফিচার প্যাকড গাড়িটির চাহিদা ব্যপক

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 8, 2023 10:38 AM

কিছুদিন আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে মারুতি সুজুকি Fronx। এপ্রিল মাসের শুরুর দিকে গাড়িটি এসেছে ভারতের বাজারে। নতুন আকর্ষণীয় ডিজাইন এবং বিলাসবহুল গাড়িটির দাম এবং মাইলেজ মধ্যবিত্তের ধরাছোঁয়ার মধ্যে থাকায় সেটির চাহিদাও বেড়েছে। দামের সাপেক্ষে দারুণ গুণমান থাকায় ভারতের বাজারে তো বটেই, বিদেশেও বেশ সফল Fronx। এতদিন Baleno’র যা বাজার ছিল তা আজ দখল করতে চলেছে Fronx গাড়িটি।

Advertisements

বিলাসবহুল গাড়িই বলা চলে Fronx কে, কিন্তু দাম রয়েছে সাধ্যের মধ্যেই। লঞ্চ হওয়ার পর থেকেই গাড়িটির উচ্চ চাহিদা বাজারে বেশ হাইপ তৈরি করেছে। আবার বিদেশেও দেদার বিক্রি হতে থাকায় গাড়িটির রপ্তানির পরিমাণও বেড়েছে অনেকখানি। Fronx গাড়িটি আপাতত লড়াইয়ে নেমেছে মারুতি সুজুকিরই Baleno গাড়িটির সাথে। কিন্তু ঠিক কেন জনপ্রিয়তা বেড়েছে Fronx এর? চলুন তাই জানা যাক।

Advertisements

Fronx এ রয়েছে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন যা ৯০bhp শক্তি এবং ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। Maruti এই গাড়িতে ১.০ লিটার সিলিন্ডারের টার্বো বুস্টার জেট পেট্রোল ইঞ্জিনও অফার করে, যা ১০০ bhp শক্তি এবং ১৪৭.৬ Nm টর্ক উৎপন্ন করে।

গাড়িটির Knex ওয়েভ গ্রিল এবং ক্রিস্টাল ব্লক LEDs রয়েছে যা Tata Nexon, Hyundai Venue, KIA Sonet এবং Nissan Magnite-এর মত গাড়ির সাথে প্রতিযোগিতায় সাহায্য করবে আপনাকে। সম্পূর্ন LED লাইট সহ নেক্স ওয়েভ গ্রিল এবং ক্রিস্টাল ব্লক এলইডি ডিআরএল লুক আরো বাড়িতে দেয়।

উল্লেখ্য যে, লঞ্চের এক মাসের মধ্যেই দেশের বাজারে ৯,৬৮৩ ইউনিট গাড়ি বিক্রি করেছে মারুতি। আবার একই সময়ে মোট ৫৫৬ ইউনিট গাড়ি রপ্তানি হয়েছে বিদেশে। গাড়িটির বিরাট চাহিদা এসেছে লাতিন আমেরিকা এবং আফ্রিকা থেকে।

Maruti Suzuki Fronx-এ ডিজাইনার অ্যালয় হুইল সমেত আসে যার দৈর্ঘ্য ৩৯৯৫ মিমি, উচ্চতা ১৫৫০ মিমি এবং প্রস্থ ১৭৬৫ মিমি। ৬ গতির স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে লঞ্চ হয়েছে সেটি। গাড়ির ৩৭ লিটার ফুয়েল ট্যাংক আপনাকে লং রুটে চলতে সাহায্য করবে। এছাড়া মাইলেজ পাবেন ২২.৮৯ কিমির। হ্যাচব্যাক ক্যাটাগরির গাড়িটি ভারতে লঞ্চ হয়েছে ৭.৪৬ লক্ষ টাকায়।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর