জয়েন করুন

Tata, Mahinda-কে ধরাশায়ী করতে দুর্দান্ত গাড়ি আনলো Maruti, দমদার মাইলেজের সঙ্গে পাবেন প্রিমিয়াম ফিচার্স

Bolero থেকে Scorpio, সবাইকে টেক্কা দিতে বাজারে নতুন গাড়ি নিয়ে এল মারুতি সুজুকি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 6, 2023 3:15 PM

মারুতি সুজুকি Ertiga গাড়িটির নতুন ভার্সন বাজারে এসেছে। মোটামুটি ভালই হাইপ তৈরি হয় গাড়িটিকে নিয়ে। 7 আসনের গাড়িটি রেকর্ড বিক্রি হয় গত কয়েক বছরে। বাজারে অবশ্য Ertiga গাড়িটির প্রধান প্রতিদ্বন্দ্বী Mahindra Bolero। মাহিন্দ্রার গাড়িটি বেশ শক্তিশালী হলেও নতুন Ertiga facelift ভার্সন বাজারে দারুণ টেক্কা দেবে Bolero কে। নতুন ভার্সনে আবার যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ফিচারস।

Advertisements

Ertiga 2024 গাড়িটিতে অবশ্য শুধু নতুন ফিচারস যোগ হয়েছে তাই না, সেইসাথে গাড়িটির ডিজাইনও বেশ পরিবর্তন আনা হয়েছে। অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর সাথে সাথে Amazon Alexa এর সাপোর্টও রয়েছে গাড়িতে। স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো অ্যান্টি লক ব্রেকিং, এয়ার কন্ডিশনার, প্যাসেঞ্জার এবং ড্রাইভার এয়ার ব্যাগ, ফগ লাইট এবং অ্যালয় হুইল এর মত ফিচার সমেত আসছে Ertiga 2023।

Advertisements

Maruti Suzuki Ertiga তে 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকছে। সেখানে আপনি স্মার্টপ্লে প্রো প্রযুক্তি পেয়ে যাবেন যা ভয়েস কমান্ড এবং কার কানেক্ট প্রযুক্তির সাথে আসে। গাড়ির সুরক্ষার জন্য সেখানে কার ট্র্যাকিং, টো অ্যালার্ট এবং ট্র্যাকিং, জিও-ফেন্সিং, ওভার স্পিডিং অ্যালার্ট এবং রিমোট ফাংশনের মতো বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে সেখানে। Ertiga গাড়িটির ইঞ্জিনেও বেশ পরিবর্তন এসেছে।

জানা যাচ্ছে যে, Maruti Suzuki Ertiga MPV তে BS6 সিরিজের 1462 সিসি 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিনও থাকছে। ইঞ্জিনটি সর্বোচ্চ 103 PS শক্তি এবং 137 Nm টর্ক সরবরাহ করতে সক্ষম। বাজারে Petrol এবং CNG, দুই ভার্সনই নিয়ে আসছে মারুতি। উল্লেখ্য শুধু 7 সিটার ভার্সনেই অটোম্যাটিক ট্রান্সমিশন থাকছে। অন্যান্য ক্ষেত্রে ম্যানুয়াল ট্রান্সমিশন মিলবে।

নতুন Ertiga গাড়িতে 45 লিটারের বড় ফুয়েল ট্যাংক থাকছে। পেট্রোল ভার্সনে গাড়িটি 20 কিমি মাইলেজ দেবে আর CNG এর ক্ষেত্রে মিলবে 26.11 কিমি। বিশেষজ্ঞদের মতে Maruti Suzuki Ertiga 2024-এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য থাকছে 8 লক্ষ টাকা অথবা তার আশেপাশেই। টপ ভ্যারিয়েন্টের জন্য আপনাকে 13 লক্ষ টাকা দিতে হবে। যদিও নতুন বিলাসবহুল লুকের সাথে এই দামে পাওয়া গেলে খুব কম সময়েই বাজারে বেশ হিট হয়ে উঠতে পারে গাড়িটি।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর