জয়েন করুন

মারুতি সুজুকি Ertiga-র বাজার দখল করতে কিলার লুক এবং দুর্দান্ত মাইলেজের সাথে হাজির Mahindra Bolero! দাম কত?

বাজারে আসছে নতুন Bolero, ইঞ্জিন হবে এতটা শক্তিশালী!

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 16, 2023 8:47 PM

ইউটিলিটি গাড়ির মার্কেটে MPV এর বিরাট চাহিদা দেখা গিয়েছে। আর এই সেগমেন্টের লিডার Bolero। Mahindra-র এই গাড়িটি বিক্রির নতুন নতুন রেকর্ড বানিয়েছে। এবার খবর আসছে যে, শীঘ্রই নতুন রূপে বাজারে আসতে চলেছে Mahindra Bolero। খবর অনুযায়ী Bolero Neo Plus গাড়িটি TUV300 Plus-এর একটি রিফ্রেশ সংস্করণ হতে চলেছে।

Advertisements

ভারতের বাজারে মাহিন্দ্রা যেসমস্ত সেগমেন্টে উপস্থিত রয়েছে সেখানেই লিডার হয়ে ওঠেছে। ইউটিলিটি গাড়ির বাজারেও সর্বাধিক বিক্রীত গাড়ির শীর্ষে রয়েছে Bolero। সেগমেন্তে প্রতিযোগিতা আরো বাড়াতে এবার Tier-2 শহরকে লক্ষ্য রেখে মাহিন্দ্রা লঞ্চ করতে চলেছে তাদের নতুন Bolero Neo। সূত্র মারফৎ খবর আসছে যে, সেটি TUV300 Plus এর ফেসলিফটেড সংস্করণ হতে চলেছে। 7 এবং 9 সিটার, এই দুই ভার্সনে আসবে গাড়িটি।

Advertisements

এখানে জানিয়ে রাখি যে, Mahindra গত 2019 সাল থেকেই এই SUV নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়। এতদিন পর সেটি বাজারে আসবে। এবং এটি বোলেরো লাইনআপের তৃতীয় মডেল হতে চলেছে। খবর অনুযায়ী মোট 7 টি ভ্যারিয়েন্টে আসতে পারে গাড়িটি। এমনকি অ্যাম্বুলেন্স সংস্করণও থাকবে তার মধ্যে। উল্লেখ্য, ভারতের নজর এই গাড়িটির চাহিদা প্রতি মাসেই বেড়ে চলেছে। এখানে জানিয়ে রাখি যে, চলতি বছর প্রথম 6 মাসে মোট 53,812 টি Bolero বিক্রি করেছে মাহিন্দ্রা।

গাড়িটিতে কেমন ইঞ্জিন থাকবে : Bolero Neo Plus-এ, 2.2-লিটারের ডিজেল ইঞ্জিন থাকবে। উল্লেখ্য এই একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বিখ্যাত Scorpio-N গাড়িতে। যদিও পাওয়ার আউটপুট কিছুটা কম হবে। মাহিন্দ্রার এই ইঞ্জিন মোট 118 hp শক্তি এবং 280 Nm টর্ক উৎপন্ন করে (Scorpio-N মোট 130 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম)। আর এই ইঞ্জিন 6 গতির ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ারবক্সের সাথে সংযুক্ত থাকবে।

দাম কত হতে পারে : মাহিন্দ্রা বোলেরো নিও প্লাসে বেশ বড় পরিবর্তন আসছে। সেখানে যুক্ত হতে চলেছে নতুন অত্যাধুনিক ফিচারস। নতুন আপডেটের পর গাড়িটির দাম কিছুটা বাড়তে পারে অবশ্য। বর্তমানে যেখানে Bolero Neo-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 9.63 লক্ষ টাকা থেকে, 12.14 লক্ষ টাকা পর্যন্ত। সেখানে বোলেরো নিও প্লাসের নতুন ভার্সনের দাম শুরু হতে পারে 10 লক্ষ টাকার আশেপাশে এবং টপ স্পেকের দাম থাকবে 12 লক্ষ টাকা।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর