জয়েন করুন

KIA লঞ্চ করল নতুন SUV, মাত্র এই দামেই নিয়ে যান নতুন গাড়ি

7 আসনের এই MPV গাড়িটিতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন এবং দারুণ ফিচারস, দাম মাত্র এত!

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 8, 2023 9:44 PM

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার KIA Motors তাদের লেটেস্ট Carens X-Line SUV টি বাজারে লঞ্চ করেছে। 7 আসনের এই গাড়িটি খুব কম সময়েই জনপ্রিয় হয়ে ওঠেছে। 7 সিটার সেগমেন্টে Ertiga এবং XL 6 এর বিক্রী কমিয়ে দিয়েছে KIA Carens। ফিচারস এবং ইঞ্জিনের শক্তি দেখলে চমকে উঠতে হবে আপনাকে।

Advertisements

ইঞ্জিন : KIA Carens X-Line গাড়িটি মোট 3টি ইঞ্জিন অপশনে উপলব্ধ।

Advertisements

প্রথম ভার্সনে 6-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স সমেত 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। আর এই ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি রয়েছে 114 hp এর। সাথে সেটি 144 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।

দ্বিতীয় ভার্সনে 6-স্পীড iMT এবং 7-স্পীড DCT গিয়ারবক্সের সাথে 1.5-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 158 bhp শক্তি এবং 253 Nm টর্ক উৎপন্ন করে।

তৃতীয় গাড়িটিতে 6-স্পীড iMT এবং 6-স্পীড অটোমেটিক গিয়ারবক্সের সাথে 1.5-লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। এটি 115 bhp শক্তি সমেত 250 Nm টর্ক জেনারেট করে।

ফিচারস : এক্ষেত্রে আপনি 10.25-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে রয়েছে। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ক্রুজ কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং সিঙ্গেল-পেন সানরুফ দেখতে পাবেন। গাড়িটির দ্বিতীয় সারির সিটে রয়েছে ইলেক্ট্রিক ওয়ান-টাচ ফোল্ডিং সিস্টেম। 7-সিটার ভেরিয়েন্টের বুট স্পেস রয়েছে 216 লিটার। Kia Carens 15 ইঞ্চির বড় টায়ারের সাথে আসে এবং গাড়িটির সর্বোচ্চ গতি রয়েছে 174 kmph।

দাম : Kia Carens X-Line-এর এক্স-শোরুম দাম রয়েছে 10.45 লক্ষ টাকা। টপ ভেরিয়েন্টের দাম পড়বে 18.95 লক্ষ টাকা। গাড়িটির iMT ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 12 লাখ টাকা থেকে। 6 টি ট্রিমের সাথে প্রিমিয়াম, প্রেস্টিজ, প্রেস্টিজ প্লাস, লাক্সারি, লাক্সারি (O) এবং লাক্সারি প্লাস নামের কয়েকটি ভেরিয়েন্টে বিক্রি করছে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর