জয়েন করুন

বাজারে নতুন গাড়ি নিয়ে এল কিয়া, দাম এবং ফিচারস দেখলে আপনি চমকে উঠতে বাধ্য!

18.4 কিমি মাইলেজ আর শক্তিশালী ইঞ্জিন সহ মাত্র এই দামেই KIA Sonet Facelift ভার্সন লঞ্চ হলো ভারতের বাজারে, অত্যাধুনিক এই ফিচারস রয়েছে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 17, 2023 10:52 AM

সম্প্রতি বাজারে নতুন গাড়ি লঞ্চ করেছে KIA। তারা নিজেদের জনপ্রিয় Sonet গাড়িটির Facelift ভার্সন নিয়ে এসেছে বাজারে। একদম নতুন প্রযুক্তির সাথে বাজারে গাড়িটি লঞ্চ করেছে KIA MOTORS। বাজারে উপস্থিত অন্যন্য প্রিমিয়াম গাড়ির তুলনায় কোনো অংশে কম যায়না নতুন KIA Sonet। কী কী ফিচারস রয়েছে দেখে নিন।

Advertisements

লেটেস্ট টেকনোলজির সাথে বাজারে এসেছে Sonet এর Facelift ভার্সন। গাড়িটির মাইলেজ যেমন সুন্দর তেমনই দারুণ এর ডিজাইন। এক্সটেরিয়রের পাশপাশি গাড়িটির ইন্টেরিয়র ডিজাইনও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। গাড়িটি মিড রেঞ্জে এলেও ডিজাইন ল্যাঙ্গুয়েজ হাই এন্ড গাড়ির থেকে কোনো অংশে কম যায়না।

Advertisements

ফিচারস : ওয়্যারলেস ফোন চার্জার, রিয়ার ভেন্ট সহ অটো এসি এবং স্মার্টফোন কানেক্টেড কার প্রযুক্তির মতো বৈশিষ্ট্যগুলি থাকছে এই গাড়িতে। এছাড়া নানান আধুনিক বৈশিষ্ট্য সহ অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট রয়েছে। গাড়িতে 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সহ এয়ার ফিল্টারের সুবিধাও দেখতে পাবেন আপনি।

ইঞ্জিন এবং বৈশিষ্ট্য: KIA Sonet এ 1.2-লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে আসে। এটি মোট 83 PS শক্তি এবং 115 Nm টর্ক উৎপন্ন করে। 5-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং 18.4 kmpl এর জ্বালানী ক্ষমতা সহ ডুয়াল এয়ারব্যাগ, EBD সহ ABS, পার্কিং সেন্সর, পাওয়ার উইন্ডোজ, টিল্ট স্টিয়ারিং পাওয়া যায়।

নিরাপত্তা : আধুনিক প্রযুক্তির সাথে Kia Sonet Facelift 2023 গাড়িতে 6 টি এয়ারব্যাগ, EBD সহ ABS, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC) এবং Vehicle Stability Control (VSM) এর মত বৈশিষ্ট্য রয়েছে। স্ট্যান্ডার্ড নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 4টি এয়ারব্যাগ এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS)।

দাম : Kia Sonet Facelift 2023 লো বাজেট সেগমেন্টে আসে। গাড়িটির এক্স-শোরুম দাম রয়েছে 7.79 লক্ষ টাকা।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর