জয়েন করুন

হুন্ডাই এক্সটার Vs টাটা পাঞ্চ, ফিচার্সের দিকে দুটি গাড়িই সেরা! কিন্তু কিনতে হলে কতদিন অপেক্ষা করতে হবে?

Tata Punch-এর যোগ্য প্রতিদ্বন্দ্বী Hyundai Exter, কিন্তু দুটি গাড়িতেই এতদিন অপেক্ষা করতে হবে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 15, 2023 6:53 PM

টাটা মোটরসের একটি সাকসেসফুল গাড়ি Tata Punch। গত 2021 সালে Micro SUV সেগমেন্টে একপ্রকার রাজ করছে পাঞ্চ। এছাড়া যত দিন যাচ্ছে গাড়িটির জনপ্রিয়তা যেন ততই বাড়ছে। 2021 সালের তুলনায় 2022 সালে অনেক বেশি পাঞ্চ বিক্রি হয়েছে। আবার গত 2022 এর তুলনায় 2023 এ বিক্রির পরিমাণ আরো বহুগুণ বেড়েছে Punch এর। বিগত 2 বছর Tata Punch কে টেক্কা দেওয়ার মতো কোনো গাড়িই আসেনি বাজারে।

Advertisements

কিন্তু Tata Punch-এর যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেছে Hyundai Exter। বাজারে আসার পর থেকেই টাটাদের নাভিশ্বাস তুলছে কোরিয়ান গাড়িটি। অপেক্ষাকৃত নতুন Exter এ অনেক মডার্ন ফিচারস পাওয়া গেলেও সুরক্ষার প্রশ্নে জুড়ি নেই Punch এর। যদিও শীঘ্রই Facelift ভার্সন আনছে টাটা মোটরস, কিন্তু এখনো চাহিদা কমেনি Micro-Suv টির। বাজারে পাঞ্চ এর জনপ্রিয়তা সম্পর্কে বোঝা যায় এর অপেক্ষা়কাল থেকে।

Advertisements

টাটা পাঞ্চ হোক কি নতুন এক্সটার, দুটি গাড়ির যেকোন একটি কিনতে গেলেও আপনাকে অপেক্ষা করতেই হবে। উল্লেখ্য যে, Exter লঞ্চ হওয়ার পরপরই 50,000+ booking পায়। জুলাই মাসে লঞ্চ হলেও মাত্র কয়েকদিন আগেই ডেলিভারী শুরু হয় সেটির। কিন্তু আপনি যদি Punch অথবা Exter, দুটির একটিও কিনতে যান তাহলে কতদিন অপেক্ষা করতে হবে দেখে নিন।

আপাতত Exter এবং Punch দুটি গাড়ির যেকোন একটি কেনার জন্যও অপেক্ষা করতে হবে গ্রাহকদের। Exter এর ক্ষেত্রে অপেক্ষার সময় 3 থেকে 8 মাস। অন্যদিকে Punch কিনতে গেলেও ন্যূনতম 1 মাস অপেক্ষা করতেই হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, Tata Motors এর Punch বিক্রির নিরীখে এখনো অনেকখানি এগিয়ে। আগস্ট মাসের পরিসংখ্যান অনুযায়ী মোট 7000 Exter বিক্রি হয়। সেখানে Punch এর বিক্রি 10,000 ছড়িয়েছে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর