জয়েন করুন

Exter এর বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করছে Hyundai, লঞ্চের তারিখ দেখে নিন

দ্রুত গতিতে জনপ্রিয় হচ্ছে বৈদ্যুতিক গাড়িগুলো। এক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কমপ্যাক্ট গাড়ির বাজারে। ভারতে EV বিপ্লব শুরু করে Tata motors। এন্ট্রি সেগমেন্টে তারা Tiago লঞ্চ করে। শীঘ্রই বাজার আসবে…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 31, 2023 9:05 PM

দ্রুত গতিতে জনপ্রিয় হচ্ছে বৈদ্যুতিক গাড়িগুলো। এক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কমপ্যাক্ট গাড়ির বাজারে। ভারতে EV বিপ্লব শুরু করে Tata motors। এন্ট্রি সেগমেন্টে তারা Tiago লঞ্চ করে। শীঘ্রই বাজার আসবে পাঞ্চ এর বৈদ্যুতিক ভার্সন। এসবের মধ্যে আবার Hyundai কে দেখা গিয়েছে বৈদ্যুতিক গাড়ির পরীক্ষণ চালাতে।

Advertisements

Punch এর বৈদ্যুতিক ভার্সনকে টক্কর দিতে বাজারে আসছে Exter এর বৈদ্যুতিক ভার্সন। একদম একই আকারের এবং ফিচার প্যাকড গাড়ি লঞ্চ করছে টাটা। যদিও গাড়িটির নাম Exter নাও হতে পারে। গত 2021 এ Exter আকারের ক্যাসপার ইভি লঞ্চ করে দক্ষিণ কোরিয়াতে। সেই গাড়িরই বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করতে পারে Hyundai।

Advertisements

ইভিটি ইউরোপে পরীক্ষামূলকভাবে দেখা গেছে। উল্লেখ্য, ক্যাসপার শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতেই বিক্রি হয়। তবে গাড়িটির ইভি সংস্করণ ইউরোপেও চালু হবে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইউরোপীয় বাজারের জন্য বড় হুইলবেস নিয়ে লঞ্চ হবে সেটি। ভারতে Casper EV লঞ্চ না হলেও ওই একই আকারে বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি।

ভারতে যে বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হবে সেটি ‘K1 প্ল্যাটফর্ম’-এর ওপর ভিত্তি করে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, K1 প্ল্যাটফর্মের ওপরেই তৈরি হয়েছে Grand i10 Nios এবং Exter। তাই এক্ষেত্রে আসন্ন Punch EV কে টক্কর দিতে Hyundai তাদের Exter এর বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করতে পারে। তবে এজন্য এখনো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর