জয়েন করুন

35 কিমি মাইলেজ দেয় মারুতি সুজুকির এই গাড়ি, কিনলে পুরো পয়সা উসুল

মারুতি দিচ্ছে দারুণ অফার, সস্তায় নিয়ে যান 5 আসনের এই গাড়ি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 24, 2023 9:53 AM

পুজোর মরশুমে গাড়ি কেনার প্ল্যান থাকলে বেশ অনেকখানি টাকা বাঁচিয়ে নিতে পারেন। আসন্ন দীপাবলিতে একগুচ্ছ অফার নিয়ে আসে নানান কোম্পানি। এবার আপনি যদি কম দামে ভালো গাড়ি কিনতে চান তাহলে মারুতি সুজুকি বেস্ট অপশন।

Advertisements

আজ আমরা মারুতি সুজুকির Alto K10 গাড়ির কথা বলছি। Alto 800 এর পরিবর্তে গাড়িটি লঞ্চ হয় বাজারে। কম দামে একটি দারুণ অপশন Alto K10। গাড়িটির ফিচারস এবং দাম কত হবে দেখে নেওয়া যাক চলুন।

Advertisements

Alto K10 গাড়িতে একটি 1.0 লিটারের K10C NA (Naturally Aspirated) পেট্রোল ইঞ্জিন রয়েছে। সেটি 5-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। ক্ষমতার কথা বললে গাড়িটি মোট 66bhp শক্তি এবং 89Nm টর্ক তৈরি করে। ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্ট মাইলেজ দেয় 24.39 কিমি প্রতি লিটার। AMT ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্টের মাইলেজ 24.95 কিমি প্রতি লিটার। Alto K10 এর CNG ভার্সনে 30 থেকে 35 কিমি মাইলেজ দেয়।

নতুন Maruti Suzuki Alto K10 গাড়িতে একটি মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইল, মিনিমালিস্ট ড্যাশবোর্ড ডিজাইন, 7.0-ইঞ্চি স্মার্টপ্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডুয়াল-টোন ফ্যাব্রিক আপহোলস্ট্রি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পাওয়ার উইন্ডোজ, ডুয়াল এয়ারব্যাগ রয়েছে। K10 গাড়িটির পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম পড়বে 3.99 লক্ষ টাকা। CNG এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে গাড়িটির দাম 5.70 লক্ষ টাকা। টপ ভেরিয়েন্টের দাম রয়েছে 6.49 লক্ষ টাকা।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর