জয়েন করুন

48,000 টাকা দিয়েই নিয়ে যান নতুন Alto K10, দমদার ইঞ্জিন এবং টপ মাইলেজের সাথে থাকছে এত সুবিধা!

Alto 800 বন্ধ করে বাজারে নতুন ধামাদার এই গাড়িটি নিয়ে এসেছে মারুতি সুজুকি, দেখে নিন সমস্ত ফিচারস

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 4, 2023 5:44 PM

Alto 800 এর পর বাজারে এসেছে নতুন Alto K10। গ্রাহকদের থেকেও মোটামুটি ভালই সাড়া পাওয়া গিয়েছে নতুন গাড়িটি নিয়ে। কম দামেই বেশ ভালো মানের পারফরম্যান্স দেয় Alto K10। কিন্তু জানেন কি মাত্র 48,000 টাকা দিয়েই নতুন গাড়ি বাড়িতে আনতে পারেন আপনি! কীভাবে দেখে নিন নিচে।

Advertisements

লুক এবং ডিজাইন : নতুন Maruti Suzuki Alto K10 গাড়িটির লুক এবং ডিজাইনও বেশ আকর্ষণীয়। গাড়িটির দরজা থেকে শুরু করে হাতল, ব্ল্যাক-আউট স্কিড প্লেট, পেশীবহুল বনেট, হ্যালোজেন হেডল্যাম্প সমস্ত কিছুই নতুন করে ডিজাইন করা হয়েছে। বাকি ডিজাইন স্ট্যান্ডার্ড মডেল হিসাবে একই রয়েছে। তবে নতুন উন্নত ইঞ্জিন যোগ হয়েছে সেখানে। এছাড়া গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচও বেশ কম হওয়ার কারণে Alto K10 এর জনপ্রিয়তা বেড়েছে বহুখানি।

Advertisements

ইঞ্জিনের ক্ষমতা : Alto K10 গাড়িতে একটি 1.0 লিটারের K10C NA (Naturally Aspirated) পেট্রোল ইঞ্জিন রয়েছে। সেটি 5-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। ক্ষমতার কথা বললে গাড়িটি মোট 66bhp শক্তি এবং 89Nm টর্ক তৈরি করে।

মাইলেজ : গাড়িটির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্ট মাইলেজ দেয় 24.39 কিমি প্রতি লিটার। AMT ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্টের মাইলেজ 24.95 কিমি প্রতি লিটার। Alto K10 এর CNG ভার্সনে 30 থেকে 35 কিমি মাইলেজ দেয় গাড়িটি। আপনাকে যদি সারাদিনে মোট 60 কিমি যাতায়াত করতে হয় তাহলে 2 কেজি CNG খরচ হয়। অর্থাৎ 74 টাকা প্রতি কিলোর হিসাবে আপনার খরচ মাত্র 150 টাকা। যা বাণিজ্যিক গাড়ির জন্য হোক কি পারিবারিক গাড়ি, সবক্ষেত্রেই একদম আদর্শ।

ফিচারস : নতুন Maruti Suzuki Alto K10 গাড়িতে একটি মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইল, মিনিমালিস্ট ড্যাশবোর্ড ডিজাইন, 7.0-ইঞ্চি স্মার্টপ্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডুয়াল-টোন ফ্যাব্রিক আপহোলস্ট্রি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পাওয়ার উইন্ডোজ, ডুয়াল এয়ারব্যাগ এবং ম্যানুয়াল বৈশিষ্ট্য রয়েছে।

দাম কত :
K10 গাড়িটির পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম পড়বে 3.99 লক্ষ টাকা। অন-রোড দাম পড়বে 4.41 লক্ষ টাকা। CNG এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে গাড়িটির দাম 5.70 লক্ষ টাকা। টপ ভেরিয়েন্টের দাম রয়েছে 6.49 লক্ষ টাকা। বাজারে 5টি ভেরিয়েন্টের সাথে আসে Marutu Suzuki Alto K10।



ফাইন্যান্স প্ল্যান :
Alto K10 এর বেস ভেরিয়েন্টের দাম পড়বে 4.42 লক্ষ টাকা। এবার আপনি একসাথে পুরো টাকা দিতে না পারলে মাত্র 48,000 টাকা দিয়েই কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বাকি টাকা অর্থাৎ 3.93 লক্ষ টাকার লোন নিতে হবে। 5 বছরের জন্য 9.8% সুদে লোন নিলে আপনার EMI বাবদ খরচ হবে 8329 টাকা।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর