জয়েন করুন

ব্যাপক অফার দিচ্ছে মারুতি সুজুকি, এই গাড়ির ওপর মিলবে 68 হাজার টাকা পর্যন্ত ছাড়!

পুজোর আগে কিনে নিয়ে যান মারুতি সুজুকির নতুন গাড়ি, মোটা সেভিংস হবে আপনার।

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 7, 2023 11:26 AM

সামনেই উৎসবের মরশুম। কদিন পর দুর্গাপুজো এবং নবরাত্রি আর তার কিছুদিন পরই দীপাবলি। তেই অবস্থায় লম্বা ছাড়ের ঘোষণা করেছে মারুতি সুজুকি। একগুচ্ছ গাড়ির ওপর লম্বা ছাড় দিয়েছে তারা। চলুন দেখে নেওয়া যাক কোন গাড়িতে ছাড়ের পরিমাণ কত।

Advertisements

Maruti Suzuki Brezza
Brezza এর দারুণ চাহিদা রয়েছে মার্কেটে। তাই আগের নার সেলের সময় ব্রেজ্জা সেরকম পাত্তা পায়নি। কিন্তু এবার সেখানেও চার দিয়েছে মারুতি সুজুকি। পেট্রোল MT এবং AMT ভেরিয়েন্টগুলির জন্য 45,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। সিএনজি ভেরিয়েন্টে এই ছাড়ের পরিমাণ 20,000 টাকা।

Advertisements

Maruti Suzuki Alto K10
গতবছর আগস্ট মাসেই লঞ্চ হয় গাড়িটি। Alto K10-এর সমস্ত ম্যানুয়াল ভ্যারিয়েন্টে 68 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে মারুতি সুজুকি। অটোম্যাটিক ট্রান্সমিশনের গাড়িতে ছাড় পাওয়া যাবে 53,000 টাকা। এছাড়া গাড়িটির CNG ভার্সনেও 53 হাজার টাকার বিপুল ছাড় রয়েছে।

Maruti Suzuki S-Presso
S-Presso তে সর্বোচ্চ ছাড়ের অংক 68000 টাকা। পেট্রোল এবং CNG, উভয় ভার্সনের ম্যানুয়াল ট্রান্সমিশনে এই ছাড় পাওয়া যাচ্ছে। MT এবং AMT উভয় ট্রান্সমিশনেই মিলবে 51 হাজার টাকার ছাড়।

Maruti Suzuki Wagon R
মারুতি সুজুকি ওয়াগন আর গাড়ির সমস্ত পেট্রোল ভেরিয়েন্টে 46,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। CNG ভার্সনের VXi এবং LXi ভেরিয়েন্টে 52,000 টাকা এবং পেট্রোল AMT ট্রান্সমিশনে 27 হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। CNG ভেরিয়েন্টে 58,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে।

Maruti Suzuki Swift
Swift গাড়িটির সমস্ত পেট্রোল-ম্যানুয়াল ভেরিয়েন্টে 42000 টাকার ছাড়ের ঘোষণা করেছে মারুতি সুজুকি। পেট্রোল AMT এবং LXi ম্যানুয়ালে 47 হাজার টাকা ছাড় পাবেন। CNG ভ্যারিয়েন্টে ছাড়ের অংক 33,000।

Maruti Suzuki Dzire
Dzire-এর AMT এবং মত, উভয় ভেরিয়েন্টেই 17,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি সুজুকি। CNG ভেরিয়েন্টে কোন ছাড় পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর