জয়েন করুন

পেট্রোল আর CNG এর দিন শেষ! 3টি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে টাটা মোটরস

এক দুটো নয় তিনটি বৈদ্যুতিক গাড়ি আসছে বাজারে, দেখে নিন কী কী ফিচারস থাকবে সেখানে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 27, 2023 3:10 PM

সামনেই দীপাবলির মরশুম। আর তার আগে 3টি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ আনছে টাটা মোটরস। বাজারে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদা পূরণে হাজির তারা। শীঘ্রই আসছে Tata Punch, Curvv এবং Harrier এর EV ভার্সন। চলুন এই তিন গাড়ি নিয়ে কি জানা যাচ্ছে দেখে নেওয়া যাক।

Advertisements

Tata Punch EV     
Tata Punch EV টাটা মোটরসের প্রথম EV হতে চলেছে যেখানে সামনের ফেন্ডারে চার্জিং পোর্ট থাকবে। বাকি সমস্ত আপডেট জ্বালানি চালিত গাড়ির মতোই থাকবে। গাড়িতে নতুন স্টিয়ারিং হুইল, ক্যাপাসিটিভ HVAC control এবং একটি বড় টাচ স্ক্রিন থাকবে। দুটি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে Punch EV।

Advertisements

Tata Curvv EV     
আগামী বছর লঞ্চ হবে Tata Curvv EV। সেখানে একটি টুইন ইলেকট্রিক মোটর সেটআপ থাকবে। গাড়িটিতে অল-হুইল-ড্রাইভ কনফিগারেশনও পাওয়া যাবে। গাড়িটি একবার চার্জে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। গাড়ির ডিজাইন 2023 অটো এক্সপোতে প্রদর্শিত কার্ভ থেকে অনুপ্রাণিত হবে।

Tata Harrier EV      
2023 অটো এক্সপোতে Harrier EV ধারণাটি সবথেকে প্রথমে সামনে আসে। গাড়িটি 4×4 ক্ষমতাসম্পন্ন। সম্প্রতি লঞ্চ হওয়া Nexon এবং Nexon EV ফেসলিফ্টগুলি হ্যারিয়ার ইভি ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরী হয়। Harrier EV 2024 সালে বাজারে আসতে পারে। 500 কিলোমিটারের বেশি মাইলেজ থাকবে গাড়িতে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর