জয়েন করুন

তেল ভরে ভরে ক্লান্ত, পকেটের হাল বেহাল? চিন্তা নেই 10 লাখের বাজেটে এই চার গাড়িতে থাকছে সেরা মাইলেজ

জ্বালানির দাম বাড়ার কারণে অনেকে আশ্রয় নিচ্ছেন বৈদ্যুতিক দুই চাকা বা চার চাকার ওপর। কিন্তু সেখানেও সমস্যার শেষ নেই, কারণ EV এর মাইলেজ অনেকটাই কম এক্ষেত্রে সেরা হতে পারে CNG…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 20, 2023 7:45 PM

জ্বালানির দাম বাড়ার কারণে অনেকে আশ্রয় নিচ্ছেন বৈদ্যুতিক দুই চাকা বা চার চাকার ওপর। কিন্তু সেখানেও সমস্যার শেষ নেই, কারণ EV এর মাইলেজ অনেকটাই কম এক্ষেত্রে সেরা হতে পারে CNG চালিত গাড়ি গুলো। আজ আমরা আপনাদের জন্য সেরা কয়েকটি 10 লাখের গাড়ি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই তালিকা।

Advertisements

Tata Punch
Punch গাড়িতে রয়েছে একটি 1.2 লিটারের ইঞ্জিন। এই গাড়িটি CNG তে 26.99 kmpl এর মাইলেজ দেয়। তবে শুধু মাইলেজই নয়, একইসাথে NCAP ক্র্যাশ টেস্টেও দারুণ ফলাফল করেছে Punch। 5 Star সুরক্ষা সহ গাড়িটির এক্স শোরুম দাম 7.09 লক্ষ টাকা।

Advertisements

Maruti Suzuki Dzire
Dzire গাড়িটির VXI CNG ইঞ্জিনের সাথে আসে। এই গাড়িটির এক্স শোরুম দাম 8.39 লক্ষ টাকা। 1197 সিসির শক্তিশালী ইঞ্জিন শক্তি দিচ্ছে Dzire কে। উল্লেখ্য যে, CNG তে 31.12 km/kg মাইলেজ পাওয়া যায় Dzire এ। Dzire এর ZXI মডেলের এক্স শোরুম দাম 9.07 লক্ষ টাকা।

Hyundai Aura
Hyundai এর Aura আরো একটি সেরা গাড়ি এই বাজেটে। Aura এর বেস মডেলের দাম শুরু হচ্ছে 8.23 লক্ষ টাকা থেকে। এখানেও একই 1197 সিসির ইঞ্জিন রয়েছে। সিএনজি ভার্সনে গাড়িটি 28 km/kg মাইলেজ দেয়।

Toyota Glanza
Toyota এর সেরা গাড়ি Glanza। কি নেই এখানে, 360 ডিগ্রি ক্যামেরা, জলবায়ু নিয়ন্ত্রণ, এলইডি হেডলাইট এবং টেললাইটের মতো স্মার্ট বিলাসবহুল ফিচারস সহ 16 ইঞ্চির অ্যালয় হুইল সবই উপস্থিত সেখানে। CNG ভার্সনে Glanza এর দাম শুরু হচ্ছে 8.60 লাখ থেকে। এখানে মোট 30.61 কিমির মাইলেজ রয়েছে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর