জয়েন করুন

স্মার্টফোন বাদ দিয়ে এবার গাড়ির বাজারই কি তাহলে লক্ষ্য Xiaomi- এর? নতুন ইলেকট্রিক গাড়ি তাই উত্তর দিচ্ছে

চিনা স্মার্টফোন নির্মাতা Xiaomi ভারতের বাজারে বিপুল জনপ্রিয়। অবশ্য তারা শুধু স্মার্টফোন নয়, সমস্ত ধরণের ইলেকট্রিক পণ্য সহ জুতো এমনকি টি-শার্টও বিক্রি করে। সম্প্রতি চিনা কোম্পানিটি আরো বড় চমক দিয়েছে।…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 17, 2023 10:56 AM

চিনা স্মার্টফোন নির্মাতা Xiaomi ভারতের বাজারে বিপুল জনপ্রিয়। অবশ্য তারা শুধু স্মার্টফোন নয়, সমস্ত ধরণের ইলেকট্রিক পণ্য সহ জুতো এমনকি টি-শার্টও বিক্রি করে। সম্প্রতি চিনা কোম্পানিটি আরো বড় চমক দিয়েছে। Xiaomi নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি! হ্যাঁ ছাতা জুতোর পর গাড়ির বাজারে পা রেখেছে শাওমি। কোম্পানির নতুন গাড়ি SU7।

Advertisements

SU7 গাড়িটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এগুলো হলো – SU7, SU7 Pro এবং SUV7 Max। বলার অপেক্ষা রাখেনা যে, গাড়িগুলো চিনে লঞ্চ হয়েছে। গাড়িটির সাড়া ফেলার পিছনে বড় কারন তার পাওয়ারট্রেন। সেখানে অল হুইল ড্রাইভ অপশন রয়েছে যা কিনা 663 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম! রিয়ার হুইল ড্রাইভের ক্ষেত্রে মোট 295 hp তৈরি করে Xiaomi SU7।

Advertisements

শক্তিশালী গাড়িটির টপ স্পিড 210 kmph। টপ মডেলটি সর্বোচ্চ 265 kmph গতিতে ছুটতে সক্ষম। আপাতত গাড়িটির প্রদর্শন শুরু করেছে শাওমি। আগামী ডিসেম্বর মাস থেকেই ব্যাপক হারে প্রোডাকশন শুরু হবে। খবর অনুযায়ী চিনের অটোমোবাইল সংস্থা BAIC তাদের বেজিং প্ল্যান্টে গাড়িটির উৎপাদন এবং ট্রায়াল চালাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই গাড়িতে থাকা হাইপার অপারেটিং সিস্টেম নিয়ে জোর আলোচনা চলছে। কিছুদিন আগে কোম্পানির বিভিন্ন স্মার্টফোনের জন্য আসে এই অপারেটিং সিস্টেম। এবার গাড়িতেও সেই প্রযুক্তি দিয়েছে Xiaomi। এর ফলে আপনার মোবাইল এবং গাড়ির মধ্যেকার সংযোগ আরো সহজ হতে চলেছে বলে খবর।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে