জয়েন করুন

মার্কেট হারালো মারুতি সুজুকি! সেগমেন্টের রাজা হয়ে উঠল এক জাপানি কোম্পানি!

মার্কেট হারাল মারুতি সুজুকি, এই কোম্পানি এখন সেগমেন্টে পয়লা নম্বর স্থান দখল করল

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 22, 2023 11:26 PM

Toyota ভারতে নিজেদের স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। সম্প্রতি Maruti Suzuki এর সাথেও হাত মেলায় তারা। আগে প্রিমিয়াম এবং মিড সেগমেন্টে গাড়ি আনলেও এবার বাজেট থেকে বাজেট মিড সেগমেন্টে একাধিক গাড়ি লঞ্চ করেছে। আর তার ফলাফল এবার হাতেনাতে। কারণ সেপ্টেম্বর মাসে রেকর্ড পরিমাণে এগিয়েছে তাদের বিক্রি।

Advertisements

পরিসংখ্যান জানাচ্ছে Toyota Kirloskar Motor গত সেপ্টেম্বরে 22,168 ইউনিট গাড়ি বিক্রী করে একটি রেকর্ড কায়েম করেছে। 2023 এর সেপ্টেম্বরে মোট 1,422 ইউনিট গাড়ি রপ্তানির সাথে, মোট 23,590 ইউনিট গাড়ি বিক্রী করে। আর এই পরিসংখ্যান জানাচ্ছে যে, বার্ষিক 53% এর বেশি বিক্রী বেড়েছে কোম্পানির।

Advertisements

উল্লেখ্য যে, আগের বছর এসময় মাত্র 15,378 ইউনিট গাড়িই বিক্রি করতে পেরেছে টয়োটা। কিন্তু এবছর গ্লানজা, রুমিওন, আরবান ক্রুজার দিয়ে মার্কেটে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে জাপানি অটোমোবাইল জায়ান্ট। সেপ্টেম্বর মাসের আগে আগস্টেও 22,901 টি গাড়ি বিক্রি করেছে তারা। চলতি অর্থবছরে এখনো অবধি মোট 1,23,939 টি গাড়ি বিক্রি করে রেকর্ড কায়েম করেছে Toyota।

প্রসঙ্গত উল্লেখ্য, গত অর্থবর্ষে এই সময় মাত্র 91,843 ইউনিট গাড়িই বিক্রি করতে পেরেছিল তারা। কিন্তু এবছর সেই বিক্রি বেড়েছে 35%। 2024 অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে Toyota ভারত জুড়ে 577 থেকে বাড়িয়ে 612-টি টাচপয়েন্টও খুলেছে। সব মিলিয়ে Toyota আপাতত বেশ বড় হয়ে ওঠেছে ভারতের বাজারে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর