জয়েন করুন

মাত্র 2 মাসেই বুকিং ছাড়াল 50 হাজার! নতুন এই SUV-র ফিচারস দেখলে চোখ কপালে উঠবে আপনার

১০ লাখের বাজেটে লঞ্চ হলো কিয়া মোটরসের নতুন সেলটস, পাবেন অত্যাধুনিক ফিচারস সহ্য উন্নত সুরক্ষা ব্যবস্থা

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 24, 2023 9:54 AM

সদ্যই সামনে এসেছে নতুন KIA Seltos। Compact SUV এর বাজারে ভালই সারা ফেলেছে গাড়িটি। মাত্র দুই মাসে 50,000+ বুকিং পেয়েছে সেটি। আবার অবাক করার মতো বিষয় এই যে, গাড়িটির টপ ভেরিয়েন্টই সর্বাধিক বুক হয়েছে। ইতিমধ্যেই 4 লক্ষ ডোমেস্টিক সেল এবং রফতানি মিলিয়ে মোট বিক্রি হয়েছে 5.47 লক্ষেরও বেশি। তাহলে দেখে নেওয়া যাক কেন এত বুকিং পেয়েছে KIA। কি ফিচারস রয়েছে তাও জানাচ্ছি আপনাদের।

Advertisements

সম্প্রতি Kia Motors ভারতে Seltos SUV টির নতুন ভার্সন লঞ্চ করেছে। এই SUV টি কম দামেই দারুণ ফিচারস নিয়ে এসেছে। Kia Motors সেলটোস বিক্রি করছে কিন্তু নতুন মডেলে নতুন বিভিন্ন আপডেট যোগ করা হয়েছে। বাজারে নতুন সেলটোসের দাম রয়েছে 10.90 (Ex-Showroom) লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা (Ex-Showroom)।

Advertisements

এখানে উল্লেখ্য যে, সেলটোসের নতুন মডেলে অনেক ফিচার যোগ হয়েছে। আর একসাথে 18টি ভেরিয়েন্ট এবং তিনটি ইঞ্জিন বিকল্প গাড়িগুলো বিক্রি করছে KIA Motors। সেখানে রয়েছে রিডিজাইনড ফ্রন্ট গ্রিল, বাম্পার, হেডলাইট এবং টেল লাইট ইউনিট। গাড়িতে শক্তি যোগাচ্ছে 1.5-লিটার পেট্রোল এবং 1.5-লিটার টার্বো ডিজেল ইঞ্জিন। আর ইঞ্জিন থেকে মোট 114hp শক্তি এবং 250 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।

গাড়িতে রয়েছে 4.2-ইঞ্চি র TFT ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, গিয়ার শিফট ইন্ডিকেটর, পাওয়ার উইন্ডোজ, সিট অ্যাডজাস্টেবলের মতো ফিচারস। গাড়িতে নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেখানে 6টি এয়ারব্যাগ সহ ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল,ABS,, রিয়ার পার্কিং সেন্সর, স্পিড সেন্সিং ডোর লক এবং 3 পয়েন্ট সিট বেল্টের মতো সুরক্ষা ফিচারস। জানিয়ে রাখি যে, বেস ভ্যারিয়েন্টে LED লাইটের জায়গায় হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প দিয়েছে KIA।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর