জয়েন করুন

2024 এ বাজার কাঁপাবে এই 5 গাড়ি, বহু প্রতীক্ষার পর দেখা যাবে বিশেষ দুটিকে

2024 সাল সামনেই। আর তার প্রথম তিন চার মাসে ভারতের গাড়ির বাজার আরো চমকপ্রদ হয়ে উঠতে চলেছে। আপনাদের সুবিধার্থে নীচে কয়েকটি আসন্ন মডেলের সম্পর্কে জানানো হলো। 1) Kia Sonet facelift…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 26, 2023 10:52 AM

2024 সাল সামনেই। আর তার প্রথম তিন চার মাসে ভারতের গাড়ির বাজার আরো চমকপ্রদ হয়ে উঠতে চলেছে। আপনাদের সুবিধার্থে নীচে কয়েকটি আসন্ন মডেলের সম্পর্কে জানানো হলো।

Advertisements

1) Kia Sonet facelift
2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ হবে নতুন Kia Sonet ফেসলিফ্ট। গাড়ির অন্দরসজ্জায় যেমন পরিবর্তন আসবে তেমনই বদলাবে বাইরের ডিজাইনও। ইঞ্জিনে অবশ্য সেরকম কিছু পরিবর্তন দেখা যাবেনা। নতুন ভার্সনে যুক্ত হচ্ছে LED DRL, ফগ ল্যাম্প। আগের মতই 1.2L, 1.5L ইঞ্জিনের সাথে লঞ্চ হচ্ছে Sonet। নতুন ভার্সনে 360° ক্যামেরা এবং পার্কিং সেন্সর সহ উন্নত মাধ্যমের ADAS ফিচারস থাকছে Sonet Facelift এ।

Advertisements

2) Hyundai Creta Facelift
ফেসলিফ্টেড Hyundai Creta। গাড়িটির ভিতরে এবং বাইরে বড় আপডেট থাকবে। সেখানে নতুন 1.5L টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে যা মোট 160 PS শক্তি এবং 253 Nm টর্ক উৎপন্ন করবে। স্পোর্টি লুকের সাথে Creta এর নতুন ভার্সনে Level 2 ADAS ফিচারসও দেখা যাবে।

3) Mahindra XUV300 Facelift
Mahindra তাদের XUV 300 এর নতুন সংস্করণ লঞ্চ করবে শীঘ্রই। আগামী বছরের শুরুর দিকে Compact SUV টি বাজারে লঞ্চ হবে। 1.2L টার্বো পেট্রোল, 1.2L TGDi পেট্রোল এবং 1.5L টার্বো-ডিজেল ইঞ্জিনের সাথে লঞ্চ হবে নতুন XUV 300। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেমস (ADAS) এর মতো ফিচারসও থাকছে নতুন XUV 300 গাড়িতে।

4) Tata Punch EV
Punch EV টাটা মোটরসের প্রথম EV হতে চলেছে যেখানে সামনের ফেন্ডারে চার্জিং পোর্ট থাকবে। বাকি সমস্ত আপডেট জ্বালানি চালিত গাড়ির মতোই থাকবে। গাড়িতে নতুন স্টিয়ারিং হুইল, ক্যাপাসিটিভ HVAC control এবং একটি বড় টাচ স্ক্রিন থাকবে। দুটি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে Punch EV। জানা যাচ্ছে Nexon EV থেকে অনেকখানি ডিজাইন নেবে এই নতুন গাড়িটি। 30 kWh ব্যাটারি প্যাকের সাথে 300 কিমি রেঞ্জ এবং Ziptron প্রযুক্তির সাথে লঞ্চ হবে নয়া Punch EV।

5) New Gen Maruti Suzuki Swift
মারুতি সুজুকি এর দুর্দান্ত হ্যাচব্যাক গাড়ি সুইফট। ভারতের বাজারে বিগত বহু সময় ধরে বেস্ট সেলার গাড়িটি। মাত্র 6 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে গাড়িটির মাইলেজ 22.56 kmpl। আগামি বছরই Swift এর নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে Maruti Suzuki, সেক্ষেত্রে পুরানো ভার্সনের দাম আরো খানিকটা কমতে চলেছে। নয়া গাড়িতে 1.2L হাইব্রিড ইঞ্জিন থাকবে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর