জয়েন করুন

10 লাখি এই 5 গাড়িই বাজার কাঁপাবে 2024 এ, কেনার আগে দেখে নিন তালিকা

2024 সালের শুরুতেই বাজার কাঁপাতে আসছে 5টি সেরা গাড়ি। 10 লাখের বাজেটের আসন্ন গাড়ির তালিকা দেখে নিন নিচে 1) Kia Sonet facelift 2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 26, 2023 7:51 PM

2024 সালের শুরুতেই বাজার কাঁপাতে আসছে 5টি সেরা গাড়ি। 10 লাখের বাজেটের আসন্ন গাড়ির তালিকা দেখে নিন নিচে

Advertisements

1) Kia Sonet facelift
2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ হবে নতুন Kia Sonet ফেসলিফ্ট। গাড়ির অন্দরসজ্জায় যেমন পরিবর্তন আসবে তেমনই বদলাবে বাইরের ডিজাইনও। ইঞ্জিনে অবশ্য সেরকম কিছু পরিবর্তন দেখা যাবেনা। নতুন ভার্সনে যুক্ত হচ্ছে LED DRL, ফগ ল্যাম্প। আগের মতই 1.2L, 1.5L ইঞ্জিনের সাথে লঞ্চ হচ্ছে Sonet। নতুন ভার্সনে 360° ক্যামেরা এবং পার্কিং সেন্সর সহ উন্নত মাধ্যমের ADAS ফিচারস থাকছে Sonet Facelift এ।

Advertisements

2) New Gen Maruti Suzuki Swift
মারুতি সুজুকি এর দুর্দান্ত হ্যাচব্যাক গাড়ি সুইফট। ভারতের বাজারে বিগত বহু সময় ধরে বেস্ট সেলার গাড়িটি। মাত্র 6 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে গাড়িটির মাইলেজ 22.56 kmpl। আগামি বছরই Swift এর নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে Maruti Suzuki, সেক্ষেত্রে পুরানো ভার্সনের দাম আরো খানিকটা কমতে চলেছে। নয়া গাড়িতে 1.2L হাইব্রিড ইঞ্জিন থাকবে।

3) Maruti Suzuki Dzire
Swift বাজারে আসার পরই আসবে Dzire। এটিও কোম্পানির চতুর্থ প্রজন্মের গাড়ি হতে চলেছে। 2024 এর মার্চ মাসের দিকে গাড়িটি লঞ্চ হবে। সেখানে CNG ছাড়াও শক্তিশালী 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন থাকবে। এটি 5 স্পিড গিয়ারবক্স সহ Dzire মাইল্ড হাইব্রিড অপশনও পাওয়া যাবে।

4) Tata Altroz Facelift

tata altroz

টাটা মোটরসের Altroz Facelift হবে সম্পূর্ণ নতুন প্রজন্মের গাড়ি। এর ফ্রন্ট লুক খুব ফিউচারিস্টিক করা হয়েছে। নতুন গাড়িটি পুরানোর তুলনায় বড় 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম পাবে। এছাড়া সেখানে 7 ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকতে চলেছে। Altroz Facelift এর ইন্টেরিয়র আগের চেয়ে অনেক বেশি ক্ল্যাসিকাল করে তোলা হয়েছে। ডুয়াল টোন অপশন সহ গাড়ির বাইরের লুক বেশ দারুণ হবে। উল্লেখ্য যে, Altroz এর পাওয়ার ট্রেনে কোনো পরিবর্তন করা হচ্ছে না।

5) Nissan Magnite facelift
Nissan Magnite facelift
বাজারে যে Nissan Magnite রয়েছে তার নতুন Facelift ভার্সন আসছে শীঘ্রই। সাব-ফোর-মিটার SUV সেগমেন্টে আসা Magnite বর্তমানে Nissan এর একমাত্র পণ্য। গাড়িটির বিক্রি বাড়াতে সেখানে Cosmetic change সহ ইন্টারনাল লুকে পরিবর্তন থাকছে। যদিও সেখানে যান্ত্রিক পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের মতই 1.0L থ্রি-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন শক্তি জোগাবে Magnite Facelift কে।

আরও পড়ুন

Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault Top 5 Safest Cars : নিরাপত্তায় টপ ক্লাস, পারফর্ম্যান্সও দারুণ! ভরসা থাকুক বাজেট সেগমেন্টের এই পাঁচ গাড়ির ওপর