ভারতের বেস্ট সেলিং স্কুটারের তালিকায় শীর্ষে রয়েছে Honda Activa। গাড়িটির শক্তিশালী মাইলেজ এবং ডিজাইন ল্যাঙ্গুয়েজ ভারতীয়দের বেশ পছন্দের। আজ বহুদিন ধরেই গাড়িটি বাজারে বিক্রি করছে Honda Motors। আপাতত সেটির ষষ্ঠ জেনারেশন চলছে। কিন্তু বর্তমানে গাড়িটির দাম অনেকখানি বেড়ে যাওয়ায় স্কুটার কিনতেও সমস্যায় পড়ছেন অনেকে। কিন্তু আর সেই সমস্যা থাকবেনা , আমরা আপনাদের জন্য দারুণ এক খবর নিয়ে হাজির হয়েছি। এবার মাত্র 11,000 টাকা দিয়েই বাড়ি আনুন Honda Activa। কীভাবে? চলুন জানাচ্ছি।
ফিচারস : Honda Activa 6G স্কুটারে স্মার্ট কী, অ্যান্টি থেফট অ্যালার্মের মতো ফিচার পাওয়া যাচ্ছে। আমরা 110 সিসির ড্রাম ব্রেক ভেরিয়েন্টটির বিষয়ে বলছি। নতুন Activa তে H-Smart ফিচারস সহ টিউবলেস টায়ার রয়েছে। আধুনিক সমস্ত বৈশিষ্ট্য উপস্থিত এই গাড়িতে।
ইঞ্জিন এবং মাইলেজ : Honda Activa 6G H-Smart ভেরিয়েন্টে একটি 109.51 cc ইঞ্জিন দেওয়া হয়েছে। আর এই ইঞ্জিন মোট 7.84 PS শক্তি এবং 8.90 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্কুটারটি থেকে মোট 50 kmpl এর মাইলেজ পাওয়া যায়।
হোন্ডা অ্যাক্টিভার দাম : বাজারে H Smart সহ Honda Activa 6G এর নতুন ভেরিয়েন্ট সামনে এসেছে। গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 82,234 টাকা। দিল্লিতে অন রোড দাম পড়বে 95,369 টাকা।
এই বাজেট যদি আপনার বেশি মনে হয় তাহলে নিচে দেওয়া ফাইন্যান্স প্ল্যানটি দেখে নিতে পারেনঃ-