জয়েন করুন

Alto অথবা WagonR নয়, এটাই ভারতের সবথেকে বেশি মাইলেজ দেওয়া গাড়ি! জানুন এখনি

ভারতে গাড়ির বাজারে বরাবরই নিজেদের আধিপত্য বজায় রেখেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। যদিও বর্তমান সময় গাড়ির বাজারের মধ্যে যদি শুধু EV ধরা হয় তাহলে টাটা মোটরস (Tata motors) থাকবে পয়লা…

Writer Desk
Written By : Writer Desk
Updated Now: July 9, 2023 5:40 PM

ভারতে গাড়ির বাজারে বরাবরই নিজেদের আধিপত্য বজায় রেখেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। যদিও বর্তমান সময় গাড়ির বাজারের মধ্যে যদি শুধু EV ধরা হয় তাহলে টাটা মোটরস (Tata motors) থাকবে পয়লা নম্বর স্থানে। কিন্তু সব মিলিয়ে এখনো ভারতীয় গাড়ির বাজারের ৫০% এরও বেশি স্থান ধরে রেখেছে মারুতি সুজুকি। সস্তায় ভালো গুণমান হওয়ার কারণেই সুজুকির গাড়িগুলো এত বেশি বিক্রি হয় দেশজুড়ে।

Advertisements

গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সদ্যই মারুতি সুজুকি তাদের সিএনজি (CNG) গাড়ির নতুন লাইন আপ নিয়ে আসছে। মারুতির অল্টো, ওয়াগনার থেকে শুরু করে গ্র্যান্ড ভিটারা, সমস্ত গাড়িতেই পাওয়া যাচ্ছে ফ্যাক্টরি ফিটেড সিএনজি কিট। কিন্তু জানেন কি কোন গাড়ি সবচেয়ে বেশি মাইলেজ দেয়?

Advertisements

ভারতের বাজারে Alto অথবা WagnoR বহু বেশি বিক্রি হলেও Maruti Suzuki কোম্পানির সেলেরিও গাড়িটির CNG ভার্সন সবথেকে বেশি মাইলেজ দেয়। গাড়িটি প্রায় 35.60 kmpl এর মাইলেজ দেয়। যা কিনা ইন্ডাস্ট্রির মধ্যে সর্বোচ্চ। সেখানে Alto এবং Wagonr এর CNG ভার্সনের মাইলেজ যথাক্রমে 31.59 Kmpl এবং 32.52 Kmpl।

কত দাম গাড়িটির : মারুতি সুজুকি সেলেরিও’র CNG ভার্সনের দাম শুরু হচ্ছে 6.74 লাখ টাকা থেকে। পেট্রোল ভেরিয়েন্টের দাম অবশ্য অনেকটাই কম। সেটি 5.37 লক্ষ টাকা থেকে শুরু হয়। গাড়িটির টপ ভেরিয়েনটের দাম রয়েছে 7.14 লক্ষ টাকা! উল্লেখ্য যে, পেট্রোল ভেরিয়েন্টটি 25 Kmpl মাইলেজ দেয়।

আরও পড়ুন

Tata Blackbird: Hyundai Creta এবং Maruti-র বাজার বন্ধ করবে টাটার নতুন গাড়ি, ধাসু লুকের সাথে বাজারে আসছে এই দিন নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj স্টক ক্লিয়ারেন্সে মোটা অংকের ছাড়ের ঘোষণা মাহিন্দ্রার, নতুন SUV তে থাকছে ১ লক্ষ ৭৫ হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট  20 হাজারেই মিলবে নয়া Gixxer, এই উপায়ে আজই বাড়িতে নিয়ে আসুন নতুন বাইক! EV তে বাম্পার ডিসকাউন্টের ঘোষণা টাটা মোটরসের, নতুন গাড়িতে ছাড়ের অংক 1.2 লক্ষ টাকা!