জয়েন করুন

Smart Helmet: এবার প্রয়োজন নেই গাড়ি থামানোর, এই হেলমেট দিয়েই রিসিভ হবে ফোন! কমবে দুর্ঘটনা

নতুন এই স্মার্ট হেলমেট আপনাকে রাখবে সুরক্ষিত, দেখে নিন দাম কত

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 1, 2023 12:25 PM

বাইক বা স্কুটার জাতীয় দুই চাকা চালানোর সময় ফোন এলে বড়ই সমস্যার। অধিকাংশ সময়ই ফোন ধরা সম্ভব হয়না। আবার অনেকে তাদের জরুরি ফোন বাইক চলন্ত অবস্থাতেই ধরে নেন বা বাইক চালাতে চালাতে হাতে করে ফোন ধরে কথা বলতে বলতে চলেন। এসমস্ত কাজ কিন্তু খুবই ঝুঁকিপূর্ন। কিন্তু চিন্তা নেই, বাজারে চলে এসেছে নতুন স্মার্ট হেলমেট।

Advertisements
Source: bikers inside

হেডফোনের মতোই এবার কাজ করবে স্মার্ট হেলমেট। আপনার কাজও করে দেবে একদম সহজ। ফোন পকেটে থাকলেও স্মার্ট হেলমেটের সাহায্যে ফোন তুলতে পারবেন আপনি। ফলে দুর্ঘটনা যেমন এড়ানো সম্ভব হবে তেমনই জরুরি ফোন তোলার ক্ষেত্রেও কোনো সমস্যা হবেনা। স্মার্ট হেলমেটের মধ্যে থাকা ব্লুটুথ কানেকশন আপনাকে বেশ সুবিধা করে দেবে।

Advertisements

মূলত হাইওয়ে অথবা এক্সপ্রেসওয়েতে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এটি। কারণ যত্রতত্র দাঁড়ানো যায়না এই সমস্ত রাস্তায়। সেক্ষেত্রে সহজেই স্মার্ট হেলমেটের সাহায্যে ফোন কল ধরতে পারবেন আপনি। আসলে এই হেলমেটগুলিতে একটি স্পিকার এবং মাইক থাকে। এগুলো দিয়েই আপনি কথা বলতে পারেন।

এছাড়া হেলমেটের পিছনে রুয়েছে লাল রঙের আলো। সেটি রাত্রিবেলা বাইক অথবা স্কুটার চালানোর সময় নিরাপত্তার কাজে আসবে। পিছন থেকে আসা আগন্তক বুঝতে পারবেন সামনে কেও রয়েছে। এবার নিশ্চয়ই ভাবছেন খুব বেশি দাম হবে এমন হেলমেটের। আপনাদের জানিয়ে দিই, নতুন হেলমেগুলোর দাম রয়েছে 2500 টাকা! আপনি অনলাইন/অফলাইন সমস্ত জায়গা থেকেই কিনতে পারবেন।

আরও পড়ুন

Tata Blackbird: Hyundai Creta এবং Maruti-র বাজার বন্ধ করবে টাটার নতুন গাড়ি, ধাসু লুকের সাথে বাজারে আসছে এই দিন নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj স্টক ক্লিয়ারেন্সে মোটা অংকের ছাড়ের ঘোষণা মাহিন্দ্রার, নতুন SUV তে থাকছে ১ লক্ষ ৭৫ হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট  20 হাজারেই মিলবে নয়া Gixxer, এই উপায়ে আজই বাড়িতে নিয়ে আসুন নতুন বাইক! EV তে বাম্পার ডিসকাউন্টের ঘোষণা টাটা মোটরসের, নতুন গাড়িতে ছাড়ের অংক 1.2 লক্ষ টাকা!