জয়েন করুন

Honda Activa নয়, বাজারে রাজ করবে TVS এর নতুন স্মার্ট স্কুটার! এবার সাধ্যের মধ্যেই দুর্দান্ত প্রযুক্তি

বাইক এবং স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দুইচাকার বাজারে পরিণত হয়েছে ভারত। কিন্তু সেখানেই থেমে নেই বাজার, ধীরে ধীরে পরিসরে আরো বাড়তে থাকছে এই সেগমেন্ট।…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: January 5, 2024 3:45 PM

বাইক এবং স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দুইচাকার বাজারে পরিণত হয়েছে ভারত। কিন্তু সেখানেই থেমে নেই বাজার, ধীরে ধীরে পরিসরে আরো বাড়তে থাকছে এই সেগমেন্ট। আর এই বাজারের, বিশেষ করে স্কুটারের ক্ষেত্রে বড় জায়গা দখল করেছে TVS Jupiter। নতুন SmartXonnect প্রযুক্তির সাথে স্কুটারের বিক্রিও বেড়েছে অনেকখানি।

Advertisements

সম্প্রতি TVS তাদের Jupiter এর নতুন SmartXonnect মডেল লঞ্চ কর তাক লাগিয়ে দিয়েছে। Activa এর থেকে অধিক মাইলেজ দেয় Jupiter (62kmpl)। আবার দামও কম। মাত্র 72,000 টাকা থেকে স্কুটারের দাম শুরু হচ্ছে।

Advertisements

নীচে বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম দেওয়া হলো

TVS Jupiter SMW – 72,340 টাকা
TVS Jupiter ZX Disc – 85,213 টাকা
TVS Jupiter Smartxonnect – 96 855 টাকা
TVS Jupiter Classic – 88, 648 টাকা
(আপনাদের জানিয়ে দিই যে, উল্লেখিত সমস্ত মূল্যই এক্স-শোরুমের দাম)

নতুন ভার্সন ZX Drum SmartXonnect সস্তায় ZX এর সমস্ত ফিচার নিয়ে হাজির। স্টারলাইট ব্লু এবং অলিভ গোল্ড রংয়ের সাথে লঞ্চ করেছে TVS। বাজারে গাড়িটি 96,855 টাকায় (এক্স-শোরুম) লঞ্চ হয়েছে। মাইলেজ এবং দামের সাথে সাথে স্কুটারের ডিজাইনও Activa এর চেয়ে উন্নমানের। Jupiter এ রয়েছে 110CC এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। এই স্কুটার সর্বোচ্চ 8.8 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সিটের নীচে 21 লিটার আন্ডার সিট স্টোরেজ পাবেন আপনি।

6 লিটারের স্টোরেজ সম্পন্ন এই স্কুটিটিতে লাইটিংয়ের জন্য রয়েছে LED হেডলাউট। যদিও টেল লাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্পে হ্যালোজেন লাইটের ব্যবহার হয়েছে। সামনে এবং পিছনে, দু চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এই বাইকে। তবে টিভিএস জুপিটারের সিটের উচ্চতা মাত্র 765 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশ কম (163 মিলিমিটার)।

আরও পড়ুন

Tata Blackbird: Hyundai Creta এবং Maruti-র বাজার বন্ধ করবে টাটার নতুন গাড়ি, ধাসু লুকের সাথে বাজারে আসছে এই দিন নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj স্টক ক্লিয়ারেন্সে মোটা অংকের ছাড়ের ঘোষণা মাহিন্দ্রার, নতুন SUV তে থাকছে ১ লক্ষ ৭৫ হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট  20 হাজারেই মিলবে নয়া Gixxer, এই উপায়ে আজই বাড়িতে নিয়ে আসুন নতুন বাইক! EV তে বাম্পার ডিসকাউন্টের ঘোষণা টাটা মোটরসের, নতুন গাড়িতে ছাড়ের অংক 1.2 লক্ষ টাকা!