জয়েন করুন

রেকর্ড বিক্রি হলো Honda Activa, পাত্তা পেলনা কোনো ইলেকট্রিক স্কুটার

ভারতের বাজারে অনেক স্কুটার এসেছে। নানান বৈদ্যুতিক স্কুটারও লঞ্চ হয়েছে। তবে এসবের মধ্যে আজও টপ ক্লাস স্কুটারের তালিকায় নাম রয়েছে Honda Activa-র। আজও সবচেয়ে বেশি বিক্রি হয় এই স্কুটারগুলোই। Honda…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: January 4, 2024 7:10 PM

ভারতের বাজারে অনেক স্কুটার এসেছে। নানান বৈদ্যুতিক স্কুটারও লঞ্চ হয়েছে। তবে এসবের মধ্যে আজও টপ ক্লাস স্কুটারের তালিকায় নাম রয়েছে Honda Activa-র। আজও সবচেয়ে বেশি বিক্রি হয় এই স্কুটারগুলোই। Honda Activa এর নানান ভ্যারিয়েন্ট রয়েছে এবং সেগুলোর চাহিদা আজও বর্তমান। সম্প্রতি স্কুটারের গত মাসের বিক্রির পরিসংখ্যান সামনে এসেছে।

Advertisements

কত সংখ্যক Activa বিক্রি হয়েছে?
গত নভেম্বর মাসেও রেকর্ড পরিমাণ স্কুটার বিক্রি করেছে Honda। Activa 6G এর মোট 196,055 ইউনিট বিক্রি হয়েছে। উল্লেখ্য যে, নভেম্বর 2022 তে মোট 175,084 ইউনিট Activa বিক্রি হয়।

Advertisements

তাহলে চলুন Activa এর ফিচারসের দিকে নজর দেওয়া যাক:
Honda Activa 6G তে একটি 109.51 cc ইঞ্জিন দেওয়া হয়েছে। আর এই ইঞ্জিন মোট 7.84 PS শক্তি এবং 8.90 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্কুটারটি থেকে মোট 50 kmpl এর মাইলেজ পাওয়া যায়

Honda Activa 6G স্কুটারে স্মার্ট কী, অ্যান্টি থেফট অ্যালার্মের মতো ফিচার পাওয়া যাচ্ছে। আমরা 110 সিসির ড্রাম ব্রেক ভেরিয়েন্টটির বিষয়ে বলছি। নতুন Activa তে H-Smart ফিচারস সহ টিউবলেস টায়ার রয়েছে। আধুনিক সমস্ত বৈশিষ্ট্য উপস্থিত এই গাড়িতে। এছাড়া রয়েছে analog console। সিটের তলায় 18 লিটারের বুট স্পেস পাওয়া যায়।

দাম: Honda Activa 6G Limited Edition স্কুটারের টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 82,734 টাকা।

আরও পড়ুন

Tata Blackbird: Hyundai Creta এবং Maruti-র বাজার বন্ধ করবে টাটার নতুন গাড়ি, ধাসু লুকের সাথে বাজারে আসছে এই দিন নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj স্টক ক্লিয়ারেন্সে মোটা অংকের ছাড়ের ঘোষণা মাহিন্দ্রার, নতুন SUV তে থাকছে ১ লক্ষ ৭৫ হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট  20 হাজারেই মিলবে নয়া Gixxer, এই উপায়ে আজই বাড়িতে নিয়ে আসুন নতুন বাইক! EV তে বাম্পার ডিসকাউন্টের ঘোষণা টাটা মোটরসের, নতুন গাড়িতে ছাড়ের অংক 1.2 লক্ষ টাকা!