জয়েন করুন

70 হাজার টাকার থেকেও কম দামে দূর্দান্ত বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির Hero! পাবেন 122 কিমি রেঞ্জ

শক্তিশালী ইঞ্জিন, দারুণ মাইলেজ, উন্নত ফিচারস সহ আসছে Hero Electro Optima CX

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 18, 2023 6:02 PM

টু-হুইলারের বাজার বেশ বড়সড় পরিবর্তন এসেছে। জ্বালানি গাড়িগুলোর পরিবর্তে মানুষ এখন ইলেকট্রিক গাড়ির দিকে বেশি পরিমাণে ঝুঁকেছে। সাধারণত বিদ্যুৎ চালিত স্কুটার এবং বাইকগুলোর দাম বেশি হয়, কিন্তু আজ যে স্কুটার নিয়ে বলতে চলেছি সেটি বেশ সস্তায় কিনতে পারবেন আপনি। চলুন এই স্কুটারটিকে জানাই আপনাদের।

Advertisements

গ্রাহকদের জন্য দারুণ এই বৈদ্যুতিক স্কুটারটি নিয়ে এসেছে Hero Electro। স্কুটারের নাম Hero Electric Optima CX। দুটি ব্যাটারি বিকল্পের সাথে আসে এটি। একটি ব্যাটারির সাহায্যে 82 কিমি রেঞ্জ পেয়ে যাবেন। তবে দুটি ব্যাটারি একত্রে ব্যবহার করলে গাড়ির রেঞ্জ পৌঁছে যায় 122 কিমি!

Advertisements

সর্বোচ্চ 42 কিমি গতিতে ছুটতে সক্ষম Hero Electric Optima CX। ই-স্কুটারের মোট ওজন 72.5 কেজি। মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যেই সেটি সম্পূর্নরুপে চার্জ হয়ে যায়। সর্বোচ্চ 1200 Watt শক্তি উৎপন্ন করতে সক্ষম স্কুটারটি। 67,329 টাকার (এক্স-শোরুম দাম) প্রারম্ভিক মূল্যের সাথে বাজারে বিক্রি হচ্ছে স্কুটারটি।

Hero Electric Optima CX স্কুটারটির সামনের দিকে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে। নিরাপত্তার জন্য Hero Electric Optima CX- এর উভয় চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। টপ ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম রয়েছে 1.30 লক্ষ টাকা। সম্মিলিত ব্রেকিং সিস্টেম সমেত স্কুটারটিকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে।

140 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সমেত দ্রুত গতির স্কুটারটি যা খারাপ রাস্তাতেও হাই-পারফরম্যান্স দেয়। ওডোমিটার, ডিজিটাল টাচ স্ক্রিন ডিসপ্লে সহ আসে Hero Electric Optima CX। বাজারে এই স্কুটারটি টক্কর দেয় TVS X EV, LML Star, Gleev Motors Protos, Suzuki Burgman Electric এবং Honda PCX Electric এর সাথে।

আরও পড়ুন

EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Tata Blackbird: Hyundai Creta এবং Maruti-র বাজার বন্ধ করবে টাটার নতুন গাড়ি, ধাসু লুকের সাথে বাজারে আসছে এই দিন Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা