জয়েন করুন

ল্যাপটপ ছেড়ে ইলেকট্রিক স্কুটার বিক্রি করবে এই কোম্পানি! Ola, Ather-কে বড় টক্কর দেবে এই স্কুটারের লেটেস্ট ফিচারস! দাম কত?

ল্যাপটপের পর এবার স্কুটার লঞ্চ করবে এই তাইওয়ানিজ কোম্পানি, দাম এবং ফিচারস দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 18, 2023 10:12 AM

Acer এর নাম নিশ্চয়ই শুনেছেন। তারা মূলত Laptop তৈরি করে। কিন্তু এবার অন্যান্য সেক্টরেও পা রেখেছে কোম্পানি। লেটেস্ট আপডেট জানাচ্ছে যে, ইলেকট্রিক স্কুটারের বাজারে পা রাখছে Acer। উন্নতমানের ই-স্কুটার নিয়ে আসছে কোম্পানি। Acer তাদের নতুন Muvi 125 4G নামক এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। স্কুটারটি ওজনে বেশ হালকা, একইসাথে দারুণ পারফরম্যান্স পেয়ে যাবেন চালক।

Advertisements

ইলেকট্রিক মোবিলিটি প্ল্যাটফর্ম eBikeGo-র সঙ্গে যৌথভাবে Acer তাদের প্রথম মডেল লঞ্চ করে। প্রসঙ্গত উল্লেখ্য , এর আগেও eBikeGo নামের এই সংস্থাটি ভারতে একাধিক বৈদ্যুতিক স্কুটার তৈরি করেছে। তবে Acer ব্র্যান্ডের প্রথম স্কুটার হল MUVI-125-4G।

Advertisements

বিভিন্ন টেক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী খবর, এই স্কুটার জনপ্রিয়তা পেলে আগামী সময়ে দু-চাকা, তিন-চাকা অর্থাৎ ই-বাইক, ই-স্কুটার এবং ই-ট্রাইক নিয়ে আসার পরিকল্পনা করছে তাইওয়ানের এই সংস্থা। স্কুটারটিতে রয়েছে লাইট-ওয়েট চ্যাসিস, এবং তারসাথে রয়েছে 16 ইঞ্চির চাকা। এতে করে রাইড যে স্মুথ হবে সেকথা বলাই বাহুল্য।

জানিয়ে দিই এই চ্যাসিসটির সাথে দেওয়া হয়েছে ফ্রন্ট হাইড্রলিক ফর্ক, যেটি চালকদের স্টেবিলিটি তো বজায় রাখবেই। তার সাথে স্পিড তুলতেও সাহায্য করবে। এটা ছাড়াও এই ই-স্কুটারের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর সোয়্যাপেবল ব্যাটারি। খুব সহজেই ব্যাটারি খুলে যে কোনও জায়গায় চার্জিং-এ বসিয়ে দিতে পারবেন। পাশাপাশি কোনও ব্যাটারি সোয়্যাপিং স্টেশন থেকে খুব সহজেই ব্যাটারি রিপ্লেস করে নিতে পারবেন।

উল্লেখ্য Acer MUVI স্কুটারে রিমুভেবল ব্যাটারি অপশন রয়েছে। আর এই ব্যাটারি সিঙ্গেল চার্জে 80 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। ই-স্কুটারটির সর্বোচ্চ স্পিড প্রায় 75 kmph। মাত্র 4 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। ব্লুটুথ এনাবলড 4 ইঞ্চির LCD স্ক্রিন থাকছে গ্রাহকদের জন্য। eBikeGo সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ। স্কুটারের এক্স শোরুম দাম থাকছে 99,999 টাকা।

আরও পড়ুন

EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা ব্যপক সস্তা হয়ে গেল MG Comet এবং Tata Tiago EV, থাকছে 1.5 লক্ষ টাকার বাম্পার ডিসকাউন্ট দরকার নেই লাইসেন্সের, নতুন এই ই-স্কুটারের দাম মাত্র 70 হাজার!