জয়েন করুন

Simple One VS Vida V1 Pro, কোন ইলেকট্রিক স্কুটারটা আপনার জন্য লাভজনক? দাম ও মাইলেজ দেখে বুঝে নিন

দুই স্কুটারই সেরা, কিন্তু আপনি কিনবেন কোনটা? দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 2, 2023 10:05 AM

সাম্প্রতিক সময়ে ব্যপকভাবে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা বেড়েছে। এক্ষেত্রে চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি ভারতের বাজারে নিজেদের স্কুটার লঞ্চ করেছে। দ্রুত বেড়েছে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা। বাজার ধরতে লড়াইতে নেমেছে একগুচ্ছ স্টার্টআপ। বর্তমানে Hero এর Vida V1 Pro এর সাথে বাজার ধরার লড়াইয়ে রয়েছে Simple One। চলুন দুই স্কুটারের মধ্যে পার্থক্য দেখে নিন।

Advertisements
Simple One

এই স্কুটারে শক্তি রয়েছে 8500V এর। বর্তমানে স্কুটারটির এক্স শোরুম দাম 1.45 লক্ষ টাকা। একবার চার্জে মোট 212 কিমি মাইলেজ দেয় ইলেকট্রিক স্কুটারটি। টপ মডেলের এক্স শোরুম দাম রয়েছে 1.50 লক্ষ টাকা। দুটি ভেরিয়েন্ট এবং 4টি রঙের সাথে বিক্রি হচ্ছে স্কুটারটি। ফাস্ট চার্জারের সাহায্যে 3 ঘণ্টাতেই শূন্য থেকে 80% চার্জ হয়ে যায়।

Advertisements

স্কুটারটির সর্বোচ্চ গতি রয়েছে 105 কিমি প্রতি ঘণ্টা। স্কুটারে মোট 5 kWh ব্যাটারি প্যাক রয়েছে। ডুয়াল টোন কালার অপশনের সাথে 30 লিটার আন্ডার-সিট স্টোরেজ রয়েছে। 7-ইঞ্চি TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখতে পাবেন আপনি।

Vida V1 Pro

হিরো মোটকর্পের সাবসিডিয়ারি কোম্পানি Vida। ইলেক্ট্রিক স্কুটারের বাজারে Vida’র প্রথম গাড়ি নিয়ে Vida V1। ৮০ কিমি প্রতি ঘন্টায় ছুটতে সক্ষম এই গাড়িটির রেঞ্জ ১৬৫ কিমি! গাড়িটির ব্যাটারি তিনবছরের ওয়ারেন্টির সাথে আসে। ১.৪১ লক্ষ টাকায় V1 গাড়িটি লঞ্চ করেছে হিরো।

আরও পড়ুন

EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা ব্যপক সস্তা হয়ে গেল MG Comet এবং Tata Tiago EV, থাকছে 1.5 লক্ষ টাকার বাম্পার ডিসকাউন্ট দরকার নেই লাইসেন্সের, নতুন এই ই-স্কুটারের দাম মাত্র 70 হাজার!