জয়েন করুন

Ola এবং Ather-র বাজারে আঘাত আনবে নতুন এই ই-স্কুটার, একবার চার্জে মাইলেজ দেবে 212 কিমি!

সাম্প্রতিক সময়ে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা বেড়েছে ব্যপকভাবে। চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি ভারতের বাজারে নিজেদের স্কুটার লঞ্চ করেছে। দ্রুত বেড়েছে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা। বাজার ধরতে লড়াইতে নেমেছে একগুচ্ছ স্টার্টআপ।…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 29, 2023 10:57 AM

সাম্প্রতিক সময়ে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা বেড়েছে ব্যপকভাবে। চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি ভারতের বাজারে নিজেদের স্কুটার লঞ্চ করেছে। দ্রুত বেড়েছে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা। বাজার ধরতে লড়াইতে নেমেছে একগুচ্ছ স্টার্টআপ। আর এক্ষেত্রে বাজার ধরার লড়াইয়ে রয়েছে Simple One।

Advertisements

Simple One স্কুটারকে শক্তি যোগাচ্ছে 8500V এর। বর্তমানে স্কুটারটির এক্স শোরুম দাম 1.45 লক্ষ টাকা। একবার চার্জে মোট 212 কিমি মাইলেজ দেয় ইলেকট্রিক স্কুটারটি। টপ মডেলের এক্স শোরুম দাম রয়েছে 1.50 লক্ষ টাকা। দুটি ভেরিয়েন্ট এবং 4টি রঙের সাথে বিক্রি হচ্ছে স্কুটারটি। ফাস্ট চার্জারের সাহায্যে 3 ঘণ্টাতেই শূন্য থেকে 80% চার্জ হয়ে যায়।

Advertisements

স্কুটারটির সর্বোচ্চ গতি রয়েছে 105 কিমি প্রতি ঘণ্টা। স্কুটারে মোট 5 kWh ব্যাটারি প্যাক রয়েছে। ডুয়াল টোন কালার অপশনের সাথে 30 লিটার আন্ডার-সিট স্টোরেজ রয়েছে। 7-ইঞ্চি TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখতে পাবেন আপনি। উল্লেখ্য যে স্কুটারটি 72 Nm টর্ক উৎপন্ন করে। মাত্র 2.77 সেকেন্ডেই গাড়িটি শুন্য থেকে 40 kmph গতিতে পৌঁছে যায়।

পোর্টেবল এবং হোম চার্জার ব্যবহার করে 6 ঘণ্টায় 0 থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। ফাস্ট চার্জারের সাহায্যে 80 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায় 1.5 কিমি/মিনিট হারে। 134 কেজি ওজনের, সিম্পল ওয়ান স্কুটারটি চারটি মনোটোন রঙে আসে। এগুলো হলো কালো, লাল, নীল এবং সাদা। এরই সাথে দুটি ডুয়াল-টোন, সাদা এবং কালো, লাল অ্যালয় হুইল অ্যাকসেন্টে পাওয়া যায়। বাজারে এই স্কুটারটি Ola S1 Pro, Ather 450X, TVS iQube S, Bajaj Chetak, এবং Vida V1 Pro-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।

আরও পড়ুন

EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা ব্যপক সস্তা হয়ে গেল MG Comet এবং Tata Tiago EV, থাকছে 1.5 লক্ষ টাকার বাম্পার ডিসকাউন্ট দরকার নেই লাইসেন্সের, নতুন এই ই-স্কুটারের দাম মাত্র 70 হাজার!