জয়েন করুন

122 কিমি মাইলেজ সহ বাজারে এল নতুন Hero ই-স্কুটার, এবার বড় টক্কর পাবে Ola এবং Ather

বর্তমানে জ্বালানি গাড়ির পরিবর্তে মানুষ এখন ইলেকট্রিক গাড়ির দিকে বেশি ঝুঁকেছে। বিদ্যুৎ চালিত স্কুটার এবং বাইকগুলোর দাম সাধারণ জ্বালানি চালিত যানবাহনের থেকে একটু বেশি হলেও জ্বালানির জ্বলুনি থেকে মুক্তি মিলবে।…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 22, 2023 4:21 PM

বর্তমানে জ্বালানি গাড়ির পরিবর্তে মানুষ এখন ইলেকট্রিক গাড়ির দিকে বেশি ঝুঁকেছে। বিদ্যুৎ চালিত স্কুটার এবং বাইকগুলোর দাম সাধারণ জ্বালানি চালিত যানবাহনের থেকে একটু বেশি হলেও জ্বালানির জ্বলুনি থেকে মুক্তি মিলবে। কিন্তু চিন্তা নেই, আজ যে স্কুটার নিয়ে বলতে চলেছি সেটি বেশ সস্তায় কিনতে পারবেন আপনি। সস্তায় ভালো ই-স্কুটারের জন্য হিরো নিয়ে এসেছে তাদের নতুন ই-স্কুটার।

Advertisements

Hero Electric বাজারে এনেছে তাদের ব্র্যান্ড নিউ Hero Electric Optima CX। স্কুটারটি বাজারে দুটি ব্যাটারি বিকল্পের সাথে আসে এটি। একটি ব্যাটারির সাহায্যে 82 কিমি রেঞ্জ পেয়ে যাবেন। তবে দুটি ব্যাটারি একত্রে ব্যবহার করলে গাড়ির রেঞ্জ পৌঁছে যায় 122 কিমি!

Advertisements

সর্বোচ্চ 42 কিমি গতিতে ছুটতে সক্ষম Hero Electric Optima CX। ই-স্কুটারের মোট ওজন 72.5 কেজি। মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যেই সেটি সম্পূর্নরুপে চার্জ হয়ে যায়। সর্বোচ্চ 1200 Watt শক্তি উৎপন্ন করতে সক্ষম স্কুটারটি। 67,329 টাকার (এক্স-শোরুম দাম) প্রারম্ভিক মূল্যের সাথে বাজারে বিক্রি হচ্ছে স্কুটারটি।

Hero Electric Optima CX স্কুটারটির সামনের দিকে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে। নিরাপত্তার জন্য Hero Electric Optima CX- এর উভয় চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। টপ ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম রয়েছে 1.30 লক্ষ টাকা। সম্মিলিত ব্রেকিং সিস্টেম সমেত স্কুটারটিকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে।

140 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সমেত দ্রুত গতির স্কুটারটি যা খারাপ রাস্তাতেও হাই-পারফরম্যান্স দেয়। ওডোমিটার, ডিজিটাল টাচ স্ক্রিন ডিসপ্লে সহ আসে Hero Electric Optima CX। বাজারে এই স্কুটারটি TVS X EV, LML Star, Gleev Motors Protos, Suzuki Burgman Electric এর সাথে বড় প্রতিযোগিতায় নামছে।

আরও পড়ুন

EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা ব্যপক সস্তা হয়ে গেল MG Comet এবং Tata Tiago EV, থাকছে 1.5 লক্ষ টাকার বাম্পার ডিসকাউন্ট দরকার নেই লাইসেন্সের, নতুন এই ই-স্কুটারের দাম মাত্র 70 হাজার!