জয়েন করুন

মার্কেট কাঁপাতে আসছে Honda Electric Bike, পাবেন 150 KM মাইলেজ! দাম মাত্র এত

বাজার কাঁপাবে হোন্ডার এই বাইক, দাম এবং ফিচারস দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 26, 2023 3:57 PM

বৈদ্যুতিক স্কুটারের বাজারে প্রতিযোগিতা জমে ওঠেছে। পেট্রোল চালিত স্কুটারের সাথে সমানে সমানে টক্কর নিচ্ছে নতুন ই-স্কুটার গুলো। তবে মোটরবাইকের ক্ষেত্রে বৈদ্যুতিক বাইক এখনো বেশ কিছুটা পিছিয়ে। এক্ষেত্রে বেশ কয়েকটি কোম্পানি উঠে এলেও সেভাবে বাজার ধরতে পারেনি তারা। এখন জানা যাচ্ছে হোন্ডা শীঘ্রই এই বাজারে পা রাখতে চলেছে।

Advertisements

ভারতের বাজারে Honda বেশ পরিচিত কোম্পানি। একাধিক বাইক বিক্রি করে তারা। এবার খবর আসছে নতুন বৈদ্যুতিক কমিউটার বাইক নিয়ে কাজ করছে জাপানি কোম্পানি। শীঘ্রই বাজারে আসতে পারে সেই বাইক। যদিও এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনো অবধি কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। কিন্তু জানা যাচ্ছে শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে Honda Livo Electric।

Advertisements

হোন্ডা এই কমিউটার বাইকটি ভারতের বাজারে লঞ্চ করলে এটাই তাদের প্রথম ইলেকট্রিক টু-হুইলার বাইক হতে চলেছে। বর্তমানে যদিও সেটির নাম সম্পর্কে কিছুই জানা যায়নি। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে Honda Livo এর Electric ভার্সন আসতে পারে শীঘ্রই। বর্তমানে বাইকটির পেট্রোল ভার্সন বিক্রি হয়। পুজোর আগে Livo এর নয়া ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে বাজারে।

অফিসিয়াল কিছু জানা না গেলেও খবর আসছে যে, হোন্ডার ইলেকট্রিক বাইকে 2500 ওয়াটের মোটর থাকবে। এই মোটরকে শক্তি জোগাবে 11 kwh এর ব্যাটারি। যা পুরোপুরি চার্জ হতে প্রায় 4 থেকে 6 ঘন্টা সময় নেবে। যদিও ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে জলদি চার্জ করার বিকল্পও থাকতে পারে সেখানে। বাইকের মাইলেজ থাকবে 110 থেকে 150 কিমির আশেপাশে। এছাড়া বর্তমানের পেট্রোল মডেলের থেকে দামও কিছুটা বাড়তে পারে। আশা করা যাচ্ছে বাইকটি 1.20 লাখে লঞ্চ হতে পারে।

আরও পড়ুন

EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা ব্যপক সস্তা হয়ে গেল MG Comet এবং Tata Tiago EV, থাকছে 1.5 লক্ষ টাকার বাম্পার ডিসকাউন্ট দরকার নেই লাইসেন্সের, নতুন এই ই-স্কুটারের দাম মাত্র 70 হাজার!