জয়েন করুন

Ola, Ather এর মাথায় হাত! মাত্র 1 লাখের বাজেটেই 108 কিমি রেঞ্জের নতুন ই-স্কুটার লঞ্চ করল Hero!

এক চার্জেই ইলেকট্রিক স্কুটার ছুটবে 108 কিমি! দেখে নিন হিরোর নতুন ই-স্কুটারের ফিচারস

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 3, 2023 8:32 AM

ইলেক্ট্রিক স্কুটারের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন ক্ষেত্রে নানান মানুষ যাতায়াতের জন্য বেছে নিচ্ছেন বৈদ্যুতিক স্কুটারকে। বিরাট বড় বাজার হওয়ার কারণে আজ গ্রাহকদের কাছে নানান অপশন রয়েছে। তবে আজ আমরা আপনাদের হিরো ইলেকট্রিক ফোটন স্কুটার সম্পর্কে বলতে চলেছি। বেশ সস্তায় এই স্কুটার আপনার হতে পারে।

Advertisements

Hero photon স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জে 108 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। সর্বোচ্চ 45 কিলোমিটার প্রতি ঘণ্টা গতির সাথে ছুটতে পারে photon স্কুটারটি। সেটির মোট ওজন 87 কেজি। হাল্কা হওয়ার কারণে গাড়িটিকে নিয়ন্ত্রণ করা বেশ সহজ হয়ে পড়ে। স্কুটারটি মাত্র পাঁচ ঘণ্টাতেই সম্পূর্ণ চার্জও হয়ে যায়।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি যে, স্কুটারটিতে একটি 1200 ওয়াট পাওয়ার মোটর রয়েছে। যা সর্বোচ্চ 1800 ওয়াট শক্তি সরবরাহ করে। ফোটনের একটি ভেরিয়েন্ট এবং তিনটি রঙের বিকল্প রয়েছে। স্কুটারটি বাজারে 1.1 লক্ষ টাকার এক্স-শোরুম দামের সাথে পাওয়া যাচ্ছে। নিরাপত্তার জন্য, স্কুটারের সামনে এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

ফোটনের কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম উভয় চাকা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আরামদায়ক ভ্রমণের জন্য স্কুটারটিতে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। হিরো ইলেকট্রিক ফোটনে সমস্ত উন্নত ফিচারস দেখতে পাবেন। টিভিএস আইকিউবের সাথে প্রতিযোগিতা করে এই স্কুটারটি।

আরও পড়ুন

EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা ব্যপক সস্তা হয়ে গেল MG Comet এবং Tata Tiago EV, থাকছে 1.5 লক্ষ টাকার বাম্পার ডিসকাউন্ট দরকার নেই লাইসেন্সের, নতুন এই ই-স্কুটারের দাম মাত্র 70 হাজার!