জয়েন করুন

পারিবারিক স্কুটার নিয়ে আসছে Ather, এবার লং রুটে পুরো পরিবার সমেত ঘুরে আসুন আরো সহজেই

ইলেকট্রিক স্কুটারের বাজারে Ather আজ বড় কোম্পানিতে পরিণত হয়েছে। খবর অনুযায়ী Ather তাদের নয়া স্কুটার নিয়ে আসতে চলেছে মার্কেটে। নতুন ই-স্কুটারটি হতে চলেছে পারিবারিক স্কুটার। বেঙ্গালুরুতে সেটির টেস্টিং করতেও দেখা…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 17, 2023 5:03 PM

ইলেকট্রিক স্কুটারের বাজারে Ather আজ বড় কোম্পানিতে পরিণত হয়েছে। খবর অনুযায়ী Ather তাদের নয়া স্কুটার নিয়ে আসতে চলেছে মার্কেটে। নতুন ই-স্কুটারটি হতে চলেছে পারিবারিক স্কুটার। বেঙ্গালুরুতে সেটির টেস্টিং করতেও দেখা গিয়েছে বটে কিন্তু দাম অথবা কেমন শক্তিশালী বা পাওয়ারট্রেন থাকছে তাই নিয়ে কিছুই জানা যায়নি।

Advertisements

নতুন Ather স্কুটারটি একটি বড় সিট সমেত আসবে। সেখানে নিরাপত্তার জন্য থাকবে ডিস্ক ব্রেক। স্টাইলিশ ডিজাইন সমেত দেখা যাবে স্কুটারটিকে। ডিজিটাল ডিসপ্লে সহ একটি সাধারণ হ্যান্ডেলবার থাকবে Ather এর নতুন স্কুটারে। আর এই স্কুটার লং রুটে চালানোর জন্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ ধরে নেওয়া যায় যে সেখানে বড় ব্যাটারিও থাকতে চলেছে।

Advertisements

একবার সম্পূর্ণ চার্জে স্কুটারটি অন্তত 150 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে বলেই খবর। হাই রেঞ্জের সাথে শক্তিশালী ফিচারসও দেখা যায় সেখানে। ইতিমধ্যেই Ather বেশ কয়েকটি উচ্চ মাইলেজের স্কুটার যেমন Ather 450X, Ather 450S ইত্যাদি লঞ্চ করেছে বাজারে। সেখানে 3.7 kWh এর ব্যাটারি প্যাক রয়েছে যা 150 কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

বর্তমানে Ola এর পরই বাজারের দ্বীতিয় সবচেয়ে বড় ই স্কুটার ব্র্যান্ড হয়ে ওঠেছে ather। পরিসংখ্যান তাই জানাচ্ছে। চলতি বছরে প্রতি মাসে তাদের বিক্রি বেড়েই চলেছে। উদাহরণ স্বরূপ, সেপ্টেম্বর মাসে Ather মোট 7151 ইউনিট ই-স্কুটার বিক্রি করে এবং অক্টোবর নাগাদ তা বেড়ে হয় 8027 ইউনিট।

আরও পড়ুন

EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা ব্যপক সস্তা হয়ে গেল MG Comet এবং Tata Tiago EV, থাকছে 1.5 লক্ষ টাকার বাম্পার ডিসকাউন্ট দরকার নেই লাইসেন্সের, নতুন এই ই-স্কুটারের দাম মাত্র 70 হাজার!