জয়েন করুন

Ola S1 Air : ১০ হাজার টাকা ছাড়ে পেয়ে যাবেন ওলার এই দুর্ধর্ষ ই-স্কুটার, চমকে দেবে ফিচার্স

Ola ভারতের বাজারে যে লং টার্মের জন্য এসেছে সেকথা বারেবারে প্রমাণ করে দিচ্ছে। তাদের Ola S1 Air গাড়িটি বাজারে বেশ হাইপ তৈরি করেছে। আর আগামী ২৮ শে জুলাইয়ের আগে যারা…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 22, 2023 8:10 PM

Ola ভারতের বাজারে যে লং টার্মের জন্য এসেছে সেকথা বারেবারে প্রমাণ করে দিচ্ছে। তাদের Ola S1 Air গাড়িটি বাজারে বেশ হাইপ তৈরি করেছে। আর আগামী ২৮ শে জুলাইয়ের আগে যারা সেই গাড়ি বুক করবেন তারা পেয়ে যাচ্ছেন অতিরিক্ত সুবিধা। কারণ মাত্র ১.০৯ লক্ষ টাকার বিনিময়েই কিনে নিতে পারেন গাড়িটি। অর্থাৎ সরাসরি ১০,০০০ টাকার বাম্পার ডিসকাউন্ট।

Advertisements

ভারতে একরকম EV বিপ্লব শুরু করেছে Ola। তারা S1 এবং S1 Pro এরপর নিয়ে এসেছে নতুন S1 Air। আর আগামী ২৮ শে জুলাইয়ের আগে বুক করলে ১০,০০০ টাকা ছাড়ের সাথে গাড়িটি কিনে নিতে পারেন। পরবর্তী সময়ে অবশ্য আপনাকে ১.১৯ লক্ষ টাকা দিয়েই নিয়ে যেতে হবে। আগামী আগস্ট মাস থেকেই ডেলিভারী শুরু হয়ে যাচ্ছে Ola S1 Air এর।

Advertisements

S1 Air গাড়িটিতে শক্তিশালী ৩ kWh ব্যাটারি ক্ষমতার সাথে ১২৫ কিলোমিটারের একটি চিত্তাকর্ষক রেঞ্জ দেয়। শুধু তাই না, সর্বোচ্চ ৯০ কিমি/ঘন্টার টপ স্পিড রয়েছে সেখানে। আসলে S1 এবং S1 Pro er দুর্দান্ত সাফল্যের পর এই গাড়িটিকে বাজারে এনেছে Ola। তাদের লক্ষ্য, দেশব্যাপী ইলেকট্রিক গাড়ির বাজারকে আরো বড় করে তোলা।

Ola’র S1 লাইনআপ, S1 Pro, এবং S1 Air নিয়ে অত্যাধুনিক প্রযুক্তি এবং অতুলনীয় কর্মক্ষমতা সহ একটি স্লিক ডিজাইনের সাথে আসে। শুধু তাই না, Ola টানা তিন ত্রৈমাসিকেরও বেশি সময় ধরে 2W EV সেগমেন্টে বিক্রির নিরীখে শীর্ষে থাকার একটি দারুন রেকর্ড ধরে রেখেছ!

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা