জয়েন করুন

গাড়ি চালানোর সময় ভুলেও করবেননা এই কাজ, মোটা জরিমানার সাথে বাতিল হতে পারে লাইসেন্স

রাস্তায় বেরিয়ে এই নিয়ম না মানলেই পকেট থেকে খসবে মোটা টাকা, বিপদে পড়ার আগেই জেনে নিন বিস্তারিত

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: February 23, 2024 11:25 AM

আজকাল নিউজ চ্যানেল খুললেই একটা না একটা সড়ক দুর্ঘটনার খবর চোখে আসবেই। তবে গাড়ি চালানোর সময় কয়েকটা বিষয় মাথায় রাখলেই এই সড়ক দুর্ঘটনা এড়ানো যায়। রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে এই ড্রাইভিং রুল মেনে চলা আবশ্যক। এইসব নিয়ম উপেক্ষা করলে আর্থিক জরিমানার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স অবধি বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। চলুন দেখে নিই কী সেই নিয়ম।

Advertisements

Advertisements

গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ : গাড়ি চালানোর সময় মোবাইল ফোন হাতে ধরা পড়লে জরিমানা তো হবেই, সেইসাথে ড্রাইভিং লাইসেন্স অবধি বাজেয়াপ্ত করতে পারে পুলিশ।

জেব্রা ক্রসিং এর উপর গাড়ি থামানো : ট্রাফিক নিয়ম অনুযায়ী, জেব্রা ক্রসিংয়ের আগে যানবাহন থামাতে হবে, যাতে পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারে। এই ক্রসিংয়ের উপর বা তার বাইরে গাড়ি থামালে জরিমানার পাশাপাশি লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে।

যানবাহনে জোরে গান বাজানো : গাড়ির মধ্যে হাই ভলিউমে গান বাজানো ট্রাফিক আইনের বিরুদ্ধে। নির্দিষ্ট ডেসিবেল অতিক্রম করে গেলে গান বাজালে জরিমানা এবং লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে।

গাড়ি চালানোর সময় ব্লুটুথ ব্যবহার করা নিষিদ্ধ : গাড়ি চালানোর সময় অনেকেই ফোনে কথা বলে বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে মাল্টিটাস্কিং করে। এই আচরণের ফলে জরিমানা তো হতেই পারে এমনকি আপনার ড্রাইভিং লাইসেন্স অবধি বাজেয়াপ্ত হতে পারে।

হাসপাতাল এবং স্কুলের কাছাকাছি হাইস্পিডে গাড়ি চালানো : হাসপাতাল বা স্কুলের কাছাকাছি হাইস্পিডে গাড়ি চালানো কঠোরভাবে নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে জরিমানার পাশাপাশি আপনার লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারে পুলিশ।

সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই নিয়মগুলি কার্যকর করা হয়েছে। এই নিয়মগুলি মেনে চললেই জরিমানা তো এড়াতে পারবেনই পাশাপাশি পরিবেশও সুরক্ষিত থাকবে। কমবে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও। তাই প্রতিটি ড্রাইভারেরই এই নির্দেশিকাগুলি অনুসরণ করা আবশ্যক।

আরও পড়ুন

Best Driving Tips: ড্রাইভিং শেখার সময় এই ৪টি টিপস মনে রাখলে কমবে মৃত্যু ভয়, ভুলেও উপেক্ষা করবেননা সাবধান! আজই বদলে ফেলুন নম্বর প্লেটের এই জিনিসগুলি, অন্যথায় গুনতে হবে ১০ হাজার টাকার জরিমানা VIP Number Plate : কোনো খরচ ছাড়াই এই নিয়মে সহজেই মিলবে VIP নাম্বারপ্লেট, দেখে নিন উপায় ভুলে যান মারুতি-হুন্ডাই, এই ছোট্ট ট্রিক্স খাটালেই আপনিও কিনতে পারবেন বিলাসবহুল গাড়ি, দেখুন কীভাবে চোরদের কাছে জনপ্রিয় এই পাঁচ গাড়ি, দেখে নিন আপনার বাহনটি নেই তো এই তালিকায়!