জয়েন করুন

Ola স্কুটার তো কিনছেন কিন্তু ব্যাটারির দাম জানেন? একখানা বাইক কিনতে পারেন এই দামে!

বাজারে আপাতত হটকেকের মতোই বিক্রি হচ্ছে নানান ইলেকট্রিক স্কুটার। জ্বালানি চালিত স্কুটারের জায়গায় আমজনতার প্রথম পছন্দ হয়ে ওঠছে নতুন বৈদ্যুতিক স্কুটার। পরিবেশ সচেতন এবং সর্বোপরি পকেট সচেতনতার কারনেই জ্বালানি চালিত…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 5, 2023 5:55 PM

বাজারে আপাতত হটকেকের মতোই বিক্রি হচ্ছে নানান ইলেকট্রিক স্কুটার। জ্বালানি চালিত স্কুটারের জায়গায় আমজনতার প্রথম পছন্দ হয়ে ওঠছে নতুন বৈদ্যুতিক স্কুটার। পরিবেশ সচেতন এবং সর্বোপরি পকেট সচেতনতার কারনেই জ্বালানি চালিত যানবাহনের জায়গায় ইলেকট্রিক গাড়ি এবং স্কুটারের প্রচলন বেড়েছে। কিন্তু সদ্যই সেগুলোর ব্যাটারির দাম সামনে এসেছে যা সবাইকে দারুণ চমক দিয়েছে।

Advertisements

ইলেকট্রিক গাড়ি তো কিনছেন কিন্তু জানেন কি সেগুলোর ব্যাটারি নষ্ট হলে কত খরচ হবে? সদ্যই এক ব্যাক্তি এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। আর তা দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় অনেকের। কারণ বৈদ্যুতিক স্কুটারের বাজারে সবচেয়ে বড় খেলোয়াড় Ola Electric এর ব্যাটারির দামে আস্ত একখানা নতুন স্কুটার হতে পারে।

Advertisements

প্রথমেই জানিয়ে দিই 3 বছর অথবা নির্দিষ্ট দূরত্ব যাওযার জন্য ওয়ারেন্টি দেয় সমস্ত সংস্থা। কিন্তু তারপর ব্যাটারি নষ্ট হলে ঠিক কত খরচ করতে হবে জেনে চক্ষু চড়কগাছ বহু মানুষের। ভাইরাল একটি পোস্টে মন্নু ভারদ্বাজ নামক একটি টুইটার ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় জানান, একটি ব্যাটারি দাম 87,298 টাকা! অর্থাৎ মোটর বাইক অথবা স্কুটার কিনতে পারেন এই দামে।

বিষয়টি নিয়ে ওই ব্যক্তি বলেন, Ola S1 এবং S1 Air এর 3 kwh ব্যাটারি প্যাকের দাম পড়বে 66,549 টাকা এবং 4 kwh ব্যাটারি প্যাকের দাম থাকছে 87,298 টাকা। এই দাম দেখে অনেকেরই রুচি উড়েছে বৈদ্যুতিক স্কুটারের ওপর থেকে। অবশ্য শুধু স্কুটার নয়, জানা যাচ্ছে টাটা মোটরসের নতুন Nexon EV এর ব্যাটারি প্যাক ও মোটরের দাম পড়বে 11 লক্ষ টাকা!

আরও পড়ুন

Toyota দাম বাড়ালো! ₹2.16 লাখ বেশি—ক্রেতাদের মাথায় হাত Ford upcoming Car In India : ভারতে ফিরছে Ford, কোম্পানির তরফে পেটেন্ট করা হলো নতুন ডিজাইন Ather ExpressCare Service : নিমেষে হবে সার্ভিসিং, মাত্র 60 মিনিটেই গ্রাহকদের এই সুবিধা দেবে Ather Fortuner কে টেক্কা দিয়ে বাজারে ফিরছে পেশীবহুল Ford Endeavour! জানা গেল দাম এবং লঞ্চের দিনক্ষণ Fall of Maruti Suzuki: শীর্ষস্থান হারাল মারুতি সুজুকি, বড় পরিবর্তনের সাক্ষী রইল SUV এর বাজার